Time বাংলা কন্ঠ

বাংলাদেশি নারী নিশাত মজুমদারের এভারেস্ট জয়

প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এভারেস্টের চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক এভারেস্ট জয়ী এম বিস্তারিত

‘দাবি আদায়ের কৌশল বিএনপিও জানে’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে বিএনপি বলেছে, রাজপথের আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। শুক্রবার সকালে এক চিকিৎসক সমাবেশে বিএনপির স্থায়ী বিস্তারিত

বরইয়ের বস্তায় পৌনে ৩ লাখ ইয়াবা

বন্দরনগরী চট্টগ্রামের আসাদগঞ্জ থেকে শুক্রবার ভোরে নেশার ট্যাবলেট ইয়াবার একটি বড় চালান আটক করেছে র‌্যাব, যাকে এখন পর্যন্ত উদ্ধার করা সবচেয়ে বড় চালান বলে দাবি করেছে তারা। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম বিস্তারিত

২০ মে গণঅনশন করবে ১৮ দলীয় জোট, এতে খালেদা জিয়াও অংশ নেবেন

কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামী ২০ মে ঢাকায় গণঅনশন করবে ১৮ দলীয় জোট, এতে খালেদা জিয়াও অংশ নেবেন। দিনব্যাপী হরতালের পর বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠকে বিস্তারিত

 

বাংলাদেশি নারী নিশাত মজুমদারের এভারেস্ট জয়

Nishat প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন নিশাত মজুমদার। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় এভারেস্টের চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। এ সময় তার সঙ্গে ছিলেন আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিত। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, “শেরপার কাছ থেকে জানতে পেরেছি, সকাল সাড়ে ৯টায় নিশাত মজুমদার এম এ মুহিতের সঙ্গে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।” এর আগে ২০১০ সালের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন এম এ মুহিত। বিশেষ প্রতিনিধি

‘দাবি আদায়ের কৌশল বিএনপিও জানে’

-Moudud তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে বিএনপি বলেছে, রাজপথের আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। শুক্রবার সকালে এক চিকিৎসক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলকে কীভাবে সঠিক পথে আনা যায়, তা তিনি জানেন। আমরাও প্রধানমন্ত্রীকে বলতে চাই, নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করার কৌশলও বিরোধী দলের জানা আছে।” মওদুদের দাবি, বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে ‘বিশ্ব জনমত’ সৃষ্টি হয়েছে। “এই দাবিটি এখন কেবল বিএনপি কিংবা ১৮ দলীয় জোটের দাবি নয়, এটি জনগণের দাবিতে পরিণত হয়েছে। এই দাবিতে বিশ্ব জনমত সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ঢাকায় এসে বলে ...

বরইয়ের বস্তায় পৌনে ৩ লাখ ইয়াবা

Yaba বন্দরনগরী চট্টগ্রামের আসাদগঞ্জ থেকে শুক্রবার ভোরে নেশার ট্যাবলেট ইয়াবার একটি বড় চালান আটক করেছে র‌্যাব, যাকে এখন পর্যন্ত উদ্ধার করা সবচেয়ে বড় চালান বলে দাবি করেছে তারা। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল জানান, আসাদগঞ্জ মসজিদের সামনে একটি কভার্ড ভ্যান থেকে বরইয়ের বস্তা নামিয়ে গুদামে রাখার সময় বিশেষ সংকেত লেখা বস্তায় এই ২ লাখ ৭০ হাজার ইয়াবা পাওয়া হয়। র‌্যাব-১ ও র‌্যাব-৭ যৌথভাবে এই অভিযান চালায়। মিয়ানমার থেকে বৃহস্পতিবার রাতে চালানটি বাংলাদেশে আসে জানিয়ে তিনি বলেন. “এখন পর্যন্ত আটক করা ইয়াবার সবচেয়ে বড় চালান এটাই। আটক ইয়াবার বাজারদর ৯ থেকে ১০ কোটি টাকা।” এর আগে ২০০৬ সালে ঢাকার গুলশান থেকে সোয়া ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল র‌্যাব। র‌্যাব ৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ...

শনিবার ইউরোপের সেরা ক্লাব হওয়ার লড়াই

champions এবারের চ্যাম্পিয়নস লিগের চার সেমিফাইনালিস্ট নির্ধারণ হওয়ার পর ফাইনালে ‘এল ক্লাসিকো’ অর্থাৎ বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই দেখার আশা করেছিলো অনেক ফুটবলপ্রেমী। কিন্তু তাদের আশার গুড়ে বালি ছিটিয়ে খানিকটা অপ্রত্যাশিতভাবেই শনিবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও চেলসি। ম্যাচটি মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হবে বলে স্বাগতিকের সুবিধা উপভোগ করবে বায়ার্ন। এর আগে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টটির ফাইনালে নিজেদের মাঠে জয়ের আনন্দে মাত্র দুটি দলই ভেসে যেতে পেরেছে - ১৯৫৭ সালে রিয়াল মাদ্রিদ ও ১৯৬৫ সালে ইন্টার মিলান। ১৯৮৪ সালে এএস রোমা ঘরের মাঠে ফাইনালে খেললেও টাইব্রেকারে লিভারপুলের কাছে হেরে গিয়েছিলো। তখন অবশ্য চ্যাম্পিয়নস লিগের নাম ছিলো ইউরোপিয়ান কাপ। এবারের ফুটবল-মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি চেলসির। নতুন কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসের অধীনে একের পর এক হারে ...

নিষেধাজ্ঞার পর শাহরুখের পাশে মমতা

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর এই জনপ্রিয় অভিনেতার পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ‘আইন লঙ্ঘন’ এবং নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে শুক্রবার মমতা বলেছেন, এ সিদ্ধান্ত ‘অগণতান্ত্রিক’। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ‘সামান্য’ বিষয়কে বড় করে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেছেন মমতা। তিনিই প্রথম ব্যক্তি যিনি ‘ওয়াংখেড়ে কাণ্ডের’ পর শাহরুখের সমর্থনে এগিয়ে এলেন। মুম্বাই ক্রিকেট অ্যসোসিয়েশনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় মমতা সাংবাদিকদের বলেন, “এটা অগণতান্ত্রিক ও অযৌক্তিক। আমি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাব।” “আমার মনে হয়- সামান্য অপরাধে তাকে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। খেলাকে শুধু খেলা হিসেবে নিতে হবে। আমি কথাগুলো মুখ্যমন্ত্রী হিসেবে ...