Time আইরিশ বাধা টপকাবে বাংলাদেশ | বাংলা কন্ঠ

আইরিশ বাধা টপকাবে বাংলাদেশ

BD-

এশিয়া কাপের পর বদলে গেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতির পাশাপাশি কঠিন পরিস্থিতি মোকাবেলাতেও সিদ্ধহস্ত হয়ে উঠেছে লাল-সবুজরা! গত মাসে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজের শুরুতে দুটি ম্যাচ হারলেও শেষ দিকে দারুণভাবে ফিরে সে ইঙ্গিত দিয়েছে তারা। আয়ারল্যান্ড সফরে কি ধারাবাহিকতা ধরতে রাখতে পারবে মুশফিকুর রহিমের দল? সর্বশেষ ইউরোপ সফরে আইরিশদের কাছে হেরেছে টাইগাররা। তাই বুধবার স্বাগতিকদের বিপক্ষে টি-টিয়োন্টি সিরিজের প্রথম ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।

অতীত বাদ দিলে শক্তি বিচারে আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে জিতে সে প্রমাণ দিয়েছে সফরকারীরা। যদিও প্রস্তুতি ম্যাচে খেলেননি আইরিশ জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। তাতে কি, একই দিনে দুটি ম্যাচেই তো জিতেছে। ঠিক এক মাস আগে জিম্বাবুয়েতে ঘটে উল্টো দৃশ্য। একই দিনে স্বাগতিকদের কাছে দুটি প্রস্তুতি ম্যাচে হেরে যায়। আয়ারল্যান্ড মূল একাদশের বেশির ভাগ ক্রিকেটার না খেললেও তাদের কৌশল সম্পর্কে মোটামুটি একটা ধারণা আঁচ করতে পেরেছেন কোচ রিচার্ড পাইবাস। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা তৈরিতে সেটা কোচকে কিছুটা হলেও সাহায্য করবে।

পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েকদিন আগেই ইউরোপে গেছে বাংলাদেশ। সত্যি, স্থানীয় আবহাওয়ার সঙ্গে অভ্যস্থ হয়ে গেছেন তারা! বল হাতে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাকানি চুবানি দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক। মূলত তাদের বোলিংয়ের কারণে মাথা তুলে দাঁড়াতে পারেনি আইরিশরা। শুধু বোলাররাই নয়; রানের ধারায় ছিলেন ব্যাটসম্যানরাও। প্রথম প্রস্তুতি ম্যাচে রান না পেলেও দ্বিতীয়টিতে জ্বলে উঠেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। তামিম ২৪ রান করলেও ৫২ রানে অপরাজিত ছিলেন সাবেক অধিনায়ক আশরাফুল। এছাড়া ছন্দে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও সহঅধিনায়ক মাহমুদউল্লাহ।

সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় মানসিকভাবে এগিয়ে বাংলাদেশ। পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে। ২০০৭ সালের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট মিলে আটবারের সাক্ষাতে পাঁচবার বাংলাদেশ ও তিনবার জিতেছে আয়ারল্যান্ড। কিন্তু টি-টোয়েন্টিতে একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০০৯ সালে ইংল্যান্ডে আয়োজিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে আয়ারল্যান্ড ৬ উইকেটে হারায় বাংলাদেশকে। এর ঠিক এক বছর আগে ইউরোপ সফরে আয়ারল্যান্ডের কাছে একটি ওয়ানডেতে হেরেছে লাল-সবুজরা।

বাংলাদেশ স্থানীয় সময় রাত ১০টায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি ও শফিউল ইসলাম।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>