Time ইরানে ভূমিকম্পে নিহত ১৮০ | বাংলা কন্ঠ

ইরানে ভূমিকম্পে নিহত ১৮০

Iran quake

রয়টার্স:- ইরানে দুই দফা ভূমিকম্পে অন্তত ১৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত দেড় হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানের স্থানীয় সময় শনিবার বিকালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ৬ দশমিক ৪ এবং ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প হয়।

ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী হাসান ঘাদামির বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স বলছে, ভূমিকম্পে ১৮০ জন নিহত হয়েছেন।আর পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলা কেন্দ্রের প্রধান খালিদ সাই জানিয়েছেন, ভূমিকম্পে দেড় হাজার মানুষ আহত হয়েছেন।

ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পে ছয়টি গ্রাম পুরোপুরি ধ্বংসস্তূতে পরিণত হয়েছে। প্রায় ৬০টি গ্রামে অর্ধেকেরও বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামে এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি বলে ফার্সের খবরে জানানো হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে ভারজাগান ও আহার শহরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর বলছে, স্থানীয় সময় বিকাল ৪টা ৫৩ মিনিটে প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল তাবরিজ শহরের ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ভূ-পৃষ্ঠের ৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

এর ১১ মিনিটের মাথায় তাবরিজের ৪৯ কিলোমিটার উত্তরপূর্বে একই গভীরতায় দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তি। এরপর ১৮টি পরাঘাত অনুভূত হয়েছে ওই এলাকায়।

ভার্জান শহরের কাছে দ্বিতীয় ভূমিকম্প হয় জানিয়ে সংবাদ সংস্থা ফার্স বলেছে, “এ ভূমিকম্প এতো শক্তিশালী ছিল যে, আতঙ্কে সবাই রাস্তায় বের হয়ে আসে।”

আহার শহরের বাসিন্দা আব্বাস ফাল্লাহর উদ্ধৃতি দিয়ে ইরানের আধা সরকারি মেহর বার্তা সংস্থা জানায়, ভূমিকম্পে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

এর আগে ২০০৩ সালে ইরানের বাম শহরে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২৫ হাজারের বেশি মানুষ নিহত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>