Time ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫ | বাংলা কন্ঠ

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

Yemen

রয়টার্স:- দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে এক ব্যক্তিকে দাফনের সময় আত্মঘাতী বোমা হামলায় স্থানীয় গোত্রের ২৫ জন যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক ডজন।

শনিবার রাতে হামলাটি চালানো হয়েছে বলে রোববার জানিয়েছেন স্থানীয় সরকারী কর্মকর্তারা। হাসপাতাল সূত্রে হতাহতের সংখ্যা জানা গেছে।

স্থানীয় গোত্রযোদ্ধাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। আবিয়ানে আল কয়েদার সঙ্গে সম্পর্কিত ইয়েমেনি জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন গোত্রের যোদ্ধারাও লড়াই করছে।

সম্মিলিত বাহিনী জুনে জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের সফলতা পেয়েছিল। এর প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

আবিয়ানের আল রাজি হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন, আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক, এমন মারাত্মক আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার মতো সামর্থ্য তাদের হাসপাতালের নেই।

শনিবার আবিয়ানের পুবে হাদরামাউত প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের বহনকারী একটি যানে যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান থেকে হামলা চালানো হয়। হামলায় যানটির তিন যাত্রী নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারী কর্মকর্তা।

নিহতরা আল কায়েদার ইয়েমেনি শাখা আনসার আল শরিয়ার সদস্য বলে জানিয়েছেন তিনি।

গত বছর আনসার আল শরিয়া আবিয়ান প্রদেশের কয়েকটি শহর দখল করে নিয়েছিল। জুনে যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে সম্মিলিত বাহিনী শরিয়া সদস্যদের ওই সব শহর থেকে তাড়িয়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপযুক্ত সময় ও সুযোগের জন্য অপেক্ষা করছিল জঙ্গিরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>