গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ২
২১ সেপ্টেম্বর শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বানিয়ারচরে একই পরিবারের সদস্যদের মধ্যে সৃষ্ট সংঘর্ষের কারনে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহতরে নাম নয়ন ঢালী (২২)।তার পিতার নাম ছাবেদ ঢালী।এ ব্যাপারে মুকসুদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নাম্বার ৩০। লাশের ময়না তদন্ত গোপালগঞ্জ সদর ২৫০ বেড মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
এদিকে বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় মো: রফিক (২৫) নামে এক শ্রমিকের লাশ পুলিশ উদ্ধার করেছে। সে মধুমতি নদির বাগেরহাট জেলা অংশে সোনাপুর গ্রাম এলাকায় এমভি লিজি নামে একটি কার্গো থেকে পাথর খালাসের কাজ করতো।তার বাড়ী কিশোরগঞ্জের পাটুলিগ্রাম। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তবে গোপালগঞ্জ সদর ২৫০ বেড মেডিকেল কলেজ হাসপাতালের পোষ্টমর্টেম বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ময়না তদন্ত রিপোর্ট সম্পর্কে কিছু জানায় নাই।
গোপালগঞ্জ প্রতিনিধি
Share on Facebook






























