Time জাতীয় দলের অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের দায়িত্বের মেয়াদ বাড়লো | বাংলা কন্ঠ

জাতীয় দলের অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের দায়িত্বের মেয়াদ বাড়লো

musfique

জাতীয় দলের অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের দায়িত্বের মেয়াদ বেড়েছে। ত্রিনিদাদ এন্ড টোবাগোতে চার জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নভেম্বরে দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ পর্যন্ত অধিনায়ক থাকবেন মুশফিক।

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে অধিনায়ক করা হয় মুশফিককে। পরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ, এশিয়া কাপ, জিম্বাবুয়ে সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন। মুশফিকের সহ-অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কার্যনির্বাহী কমিটির সভায় সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং ম্যানেজার তানজিব আহমেদ সাদের মেয়াদও নভেম্বরে হোম সিরিজ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সভায় ২০১২-২০১৩ অর্থ বছরে ১২১ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ৩০৮ টাকা সম্ভাব্য আয় নির্ধারণ করেছে বিসিবি। সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১৫ কোটি ৮০ লাখ ৪০ হাজার ১৪০ টাকা।

এছাড়া জাতীয় দলের খেলা সম্প্রচার স্বত্ব বিক্রির দরপত্র চেয়ে বিজ্ঞাপন দেওয়া হবে আগস্টের মাঝামাঝি সময়ে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১১ সেপ্টেম্বর।

বাকি এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হয়নি। বিসিবি সভাপতি চিকিৎসা নিতে সিঙ্গাপুরে থাকায় সেগুলো আলোচনার জন্য তোলা হয়নি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>