Time জয়পুরহাটে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাই চক্রের ৫সক্রিয় সদস্য আটক ॥ মোটর সাইকেল উদ্ধার | বাংলা কন্ঠ

জয়পুরহাটে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাই চক্রের ৫সক্রিয় সদস্য আটক ॥ মোটর সাইকেল উদ্ধার

১৬ জুলাই সোমবার সকালে জয়পুরহাটের কালাই উপজেলার দেওগ্রাম থেকে চোরাই একটি মটরসাইকেল সহ ৫জনকে আটক করেছে কালাই থানা পুলিশ। আটককৃতরা হল বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুল কুদ্দুস ওরফে বাদল,সোহেল,খাজা ময়েন উদ্দিন এবং কাটাগাড়া গ্রামের আব্দুল আলীম ও ছানোয়ার হোসেন।
কালাই থানার ওসি মোখলেছুর রহমান জানান,রোববার রাতে কালাই এর কাদিরপুর গ্রামের সাইদুর রহমানের বাড়ির গ্রীল কেটে তারা একটি মটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ স্থানীয় জনতাকে সাথে নিয়ে রাতভর ওই এলাকাটি ঘিরে রাখে।সোমবার সকালে গ্রামে গ্রামে তল্লাশী চালিয়ে অবশেষে উপজেলার দেওগ্রামের একটি বাড়ি থেকে চুরি যাওয়া মটর সাইকেল সহ পুলিশ তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাই ও চুরি চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ।

শাহজাহান সিরাজ মিঠু জয়পুরহাট প্রতিনিধি,জয়পুরহাট

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>