Time ঝিনাইদহের কালীগঞ্জে অপহরণ মামলার আসামী পানিতে ডুবে নিহত | বাংলা কন্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জে অপহরণ মামলার আসামী পানিতে ডুবে নিহত

Jhenidah Emon Dead Pic-1 12-09-12

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নামক স্থানে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে অপহরণ মামলার আসামী ইমন হোসেন (২০) ওরফে লাল পানিতে ডুবে নিহত হয়েছে ও মাহামুদা খাতুন মিতা নামের একজন আহত হয়েছে। আহত মিতাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের লূৎফর রহমানের ছেলে ইমন পার্শ্ববর্তী পানামি গ্রামের মাসুদুর রহমনের মেয়েকে নিয়ে গত সোমবার সকালে পালিয়ে যায়। এ ঘটনায় মিতার বড় ভাই বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
বুধবার ভোর ৪টার দিকে কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ সড়কের পিরোজপুর বটতলা নামক স্থানে বারোবাজার হাইওয়ে পুলিশ গাড়ি তল্লাশি করছিল। এ সময় যশোর থেকে ঝিনাইদহ গামী একটি মোটর সাইকেল ৩জন আরোহী নিয়ে ঘটনাস্থলে পৌছে। পুলিশ তাদেরকে থামার জন্য সিগনাল দিলে হোন্ডা আরোহীরা সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া করলে মোটর সাইকেল আরোহীরা নিয়ন্ত্রণ হারিয়ে রঘুনাথপুর গ্রামের একটি পুকুরে পড়ে যায়। এ সময় পুলিশ ইমন ও মিতাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার ইমনকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত মিতাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। উল্লেখ্য, মিতা জনৈক পুলিশ কনষ্টেবল বিপ্লব হোসেনের স্ত্রী।

কোরবান আলী ঝিনাইদহ

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>