ঝিনাইদহের কালীগঞ্জ ও শৈলকুপায় ২টি লাশ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক মহিলা ও শৈলকুপা উপজেলায় অপর এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান বাংলা কন্ঠকে জানান, ০৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া মাদ্রাসার পাশে এক অজ্ঞাতনামা মহিলার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
অপরদিকে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, সকালে শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের কুমার নদে পাট ধোয়ার সময় লোকজন অজ্ঞাতনামা এক পুরুষের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে কালীগঞ্জ ও শৈলকুপা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
কোরবান আলী ঝিনাইদহ
Share on Facebook






























