Time ঝিনাইদহে অপহৃত কলেজ ছাত্রী ৩ দিন পর উদ্ধার | বাংলা কন্ঠ

ঝিনাইদহে অপহৃত কলেজ ছাত্রী ৩ দিন পর উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার গিলাপোল গ্রাম থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত কলেজ ছাত্রী মিতা রানী (২০) কে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে গত শুক্রবার রাতে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত মিতা রানী গিলোপোল গ্রামের সরজিৎ কুমারের মেয়ে। সে এবার স্থানীয় ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, কলেজ ছাত্রী মিতা রানীকে গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে একদল সন্ত্রাসী তার বাবার সামনে থেকে অপহরণ করে। এরপর তারা মোবাইল ফোনের মাধ্যমে মিতার বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে মিতার বাবা সরজিৎ কুমার ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন। পুলিশ মিতাকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা মিতাকে তার নিজ গ্রাম ডাকবাংলা এলাকার গিলাপোলে ছেড়ে দিলে পুলিশ তাকে উদ্ধার করে। ওসি আরও জানান, অপহরণ কারীদের গ্রেফতারে তারা চেষ্টা চালাচ্ছেন।

কোরবান আলী ঝিনাইদহ

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>