Time ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে আহত ১৫ | বাংলা কন্ঠ

ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন ও প্রত্যদর্শী  সুত্রে জানা গেছে, উপজেলার নেপা গ্রামে নুর নবী ও জয়নাল গ্র“পের মধ্যে ৩ একর ৩৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঐ জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে নুর নবী ও জয়নাল গ্র“পের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময়  লাঠি সোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুই গ্র“পের কমপে ১৫ জন আহত হয়। আহতরা হলেন  নুর নবী গ্র“পের সিরাজুল (৫৫), মামুন বিল্লাহ (২৫), মান্নান (৬০), ঘাতু (৩০), এনামুল (৩৫), তৌফিক (২৮) ও  নুরনবী (৪০)। অপর দিকে জয়নাল গ্র“পের মুজিবর (৪০), জয়নাল (৪০), সাদিকুল (৪২), শরিফুল (৩০), আক্কাস (৩০) ও নজরুল (৫৫) আহত হন। আহতদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

কোরবান আলী, ঝিনাইদহ

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>