Time তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ের প্রতিক্রিয়া জানাতে খালেদার সংবাদ সম্মেলন বিকালে | বাংলা কন্ঠ

তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ের প্রতিক্রিয়া জানাতে খালেদার সংবাদ সম্মেলন বিকালে

-khaleda_

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায়ের প্রতিক্রিয়া এবং দলের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তার প্রেসসচিব মারুফ কামাল খান।

তিনি বলেন, “বিরোধী দলীয় নেতা দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি, বিশেষ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণের ভোটাধিকার রক্ষা করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে দল ও ১৮ দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করবেন।”

গত বছরের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগের দেয়া ৩৪২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় গত ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।

ওই রায়কে ভিত্তি ধরেই গত বছরের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে মহাজোট সরকার, যাতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়।

সংবিধানের এই সংশোধনের বিরোধিতা করে আসছে বিএনপি। তারা বলছে, সরকার রায়ের একটি অংশ ধরে সংবিধান সংশোধন করলেও অন্য অংশটি উপেক্ষা করেছে।

বিএনপি নেতারা জানান, সুপ্রিম কোর্ট যে রায় প্রকাশ করেছে, তা প্রত্যাখান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, বিরোধী দলীয় নেতার সংবাদ সম্মেলনটি ইন্টারনেটে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। িি.িনহঢ়ষরাব.পড়স- এই ঠিকানায় বিকাল ৩টা থেকে সংবাদ সম্মেলন দেখা যাবে।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>