Time দুর্গাপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা | বাংলা কন্ঠ

দুর্গাপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যা

রাজশাহীর দুর্গাপুরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকালে উপজেলার রৈইপাড়ার সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই সন্তানের জননী ইসমতারা (২৬) পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া গ্রামের কাবিল উদ্দিনের কন্যা। গৃহবধুর মৃত্যুর পর স্বামী শশুর শাশুড়ী গ্রেফতার আতঙ্কে পালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা অবস্থায় দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়েরর প্রতি চলছিল। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রৈইপাড়ার সরকার পাড়া গ্রামের ছালিমুদ্দিনের পুত্র সেলিম রেজার সাথে প্রায় ১০বছর পূর্বে বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময় গৃহবধুকে নির্যাতন করত। এ নিয়ে বেশ কয়েকবার গ্রামে বিচার শালিসও হয়েছে। সর্বশেষ গত সোমবার বিকেলে ইসমতারা তার বাড়ির সজনে গাছের একটি ডাল বেড়ে যাওয়ায় কেটে ফেললে স্বামী সেলিম রেজা তাকে মারপিট করে ঘরে আটকিয়ে রাখে। এরপর মঙ্গলবার দুপুর পর্যন্ত তাকে না খাওয়ায়ে রাখা হয়। মঙ্গলবার দুপুরে ুধার জ্বালা সইতে না পেরে স্বামীকে গালিগালাজ শুরূ করলে আবারো মারপিট করে তালা মেরে রাখা হয়। পরে কোন সাড়াশব্দ না পেয়ে তালা খুলে দেখে সে মেঝেতে পড়ে আছে। এসময় তাকে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যু হয়। ঘটনার পর স্বামী সেলিমসহ পরিবারের লোকজন গৃহবধুর মৃতদেহ বাড়ীর বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সন্ধার দিকে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে গৃহবধুর মা নাসেরা বেগমসহ তার পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, সেলিম ও তার পরিবারের লোকজন বিয়ের পর থেকেই ইসমতারাকে নির্যাতন করতো। আজও নির্যাতন করার কারণেই আমার মেয়ে মারা গেছে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পযর্ন্ত পরিষ্কারভাবে কিছু বলা যাবেনা। বুধবার ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।

মোঃ মেহেদী হাসান, রাজশাহী

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>