Time নওগাঁয় আদরী গণধর্ষণকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন | বাংলা কন্ঠ

নওগাঁয় আদরী গণধর্ষণকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Naogaon-Manabbandhan-15.7.1

নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রী আবিদা সুলতানা আদরীকে গণধর্ষনের প্রতিবাদে ও ধর্ষনকারীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিৎ করার দাবীতে ১৫ জুলাই রবিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় প্রধান সড়কে নওগাঁ সচেতন ছাত্র সংগ্রাম পরিষদ ও বেসরকারী সংস্থা পল্লীশ্রীর যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত ঘন্টাকালব্যাপী মানববন্ধন শেষে শহীদ মিনারের পাদদেশে আয়োজিত সমাবেশে সাকিবুল হাসান সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রনেতা মতিউর রহমান মিঠু, জুলহাজুর রশিদ অপু, জয়ন্ত প্রামানিক, পল্লীশ্রী নওগাঁর সমন্বয়কারী শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, নওগাঁ জেলায় একের পর এক মানুষ খুন, নারী ধর্ষন ও নির্যাতনের মতো ঘটনা ঘটেই চলেছে। কিন্তু প্রশাসন অজ্ঞাত কারণে নীরবতা পালন করছে। অবিলম্বে যদি আদরীর ধর্ষনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা নেয়া না হয় তবে কঠোর থেকে কোঠোরতর অন্দলোনের ডাক দেয়া হবে। মানববন্ধনে শিার্থী, শিক ও পল্লীশ্রীর নারী সহ তিন শতাধীক মানুষ অংশগ্রহণ করে। উল্লেখ্য, গত ৭ জুলাই বিকেলে আদরী গণ ধর্ষণের শিকার হয়।

রওশন জাহান, নওগাঁ

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>