নওগাঁয় এমপিও ভূক্তির দাবীতে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন
০২ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রধান সড়কে নওগাঁর নন এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল ও কারিগরী কলেজ) এমপিও ভূক্তির দাবীতে নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্য জোট নওগাঁ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, মাওলানা ওয়ারেশ আলী প্রমুখ। মানববন্ধনে জেলার ৫ শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নেন। বক্তারা অবিলম্বে নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভূক্ত করা না হলে তারা কঠোর আন্দোলন করবেন বলে ঘোষণা দেন।
রওশন জাহান, নওগাঁ
Share on Facebook































