Time নওগাঁ হাসপাতালে হেমো ডায়ালাইসিসের উদ্বোধন | বাংলা কন্ঠ

নওগাঁ হাসপাতালে হেমো ডায়ালাইসিসের উদ্বোধন

Naogaon-A-Jalil-MP-17.8.12

শুক্রবার সকালে নওগাঁ সদর হাসপাতালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোগে দেড় কোটি টাকা ব্যয়ে হেমো ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেছেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও আ‘লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: আব্দুল জলিল এমপি। এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে এমপি’ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা: সোলাইমান আল ফারুক এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. একেএম ফজলে রাব্বি বকু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইব্রাহীম হোসেন খান, ইউনাইটেড হাসপাতালের ডাক্তার দেওয়ান নাবিবুর রহমান নান্টু, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিব নেওয়াজ প্রমুখ। প্রধান অতিথি ফিতে কেটে হেমো ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন করেন এবং নিজে ডায়ালাইসিস সেবা গ্রহণ করেন।

রওশন জাহান, নওগাঁ

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>