Time নবীগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছের রমরমা বাণিজ্য | বাংলা কন্ঠ

নবীগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছের রমরমা বাণিজ্য

Nabigonj-Pic-

মানুষখেকো নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ আবারো নবীগঞ্জের বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি হচ্ছে। এক শ্রেণীর অসাধূ মৎস জীবি ব্যবসায়ীরা মানব দেহের জন্য ক্ষতিকর এসব বিষাক্ত মাছ কে সামুদ্রিক মাছ রোপ চাদা পরিচয় দিয়ে অসচেতন গ্রাম্য লোকজনকে প্রতারিত করছে। বা জেনে বিষাক্ত মাছ খেয়ে নানা রোগ ব্যধিতে আক্রান্ত হচ্ছেন নিম্ন আয়ের লোকজন। সম্প্রতি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে এসব মাছ বিক্রেতাদের বিরোদ্ধে প্রশাসন অভিযান চালালে গত কয়েকমাস এসব অসাধু ব্যবসায়ীরা গা ঢাকা দেয়। ইদানিং আবারো বেপরোয়া হয়ে উঠেছে নিষিদ্ধ পিরানহা মাছের ব্যবসায়ীরা। উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রকাশ্যেই চলছে পিরানহা মাছের রমরমা বাণিজ্য। এর নেপথ্যে রয়েছে নবীগঞ্জের সীমান্তবর্তী কুশিয়ারা নদীর তীরে অবস্থিত শেরপুর লঞ্চ ঘাটের সন্নিকটে মৎস আড়তের কথিত প্রভাবশালীরা। ০২ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার আউশকান্দি বাজারে প্রকাশ্যে কতিপয় ব্যবসায়ীকে এসব মাছ বিক্রি করতে দেখা যায়। তাদের সাথে সাংবাদিদের আলাপকালে তারা জানায় এই মাছ তারা শেরপুর আড়ত থেকে এনেছে। তাদের মতো আরো অনেক ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন হাট বাজারে এসব মাছ বিক্রি করেন বলে তারা দাবী করেন। এ ব্যাপারে হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ সফিকুর রহমানের সাথে আলাপকালে তিনি জানান, মানব দেহের তিকর পিরানহা মাছ খেলে পেটে পিড়া, ডায়রিয়া সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ মাছ গুলি আসলে খুবই বিষাক্ত।

নবীগঞ্জ প্রতিনিধি

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>