ফলোআপ : ঢাকায় পুলিশের নির্যাতনে গৃহকর্মীর মৃত্যু ॥ ভোলার কোর্টে এসপি জহিরুলকে প্রধান আসামী করে মামলা
ঢাকার ধানমন্ডির ৭নং রোডে সাবেক পুলিশ সুপার জহিরুল ইসলামের বাসায় নির্যাতনে গৃহকর্মী রেখার মৃত্যুর ঘটনায় ১০সেপ্টেম্বর সোমবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে। রেখার বাবা জাহাঙ্গির হোসেন বাদি হয়ে এসপি জহিরুল ইসলামকে প্রধান আসামী করে ওই পরিবারের ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামীরা হচ্ছে এসপি জহিরুলের স্ত্রী, কন্যা জোবায়েদা বেগম এবং এসপির ভাতিজা জাহাঙ্গির আলম।
মামলার বিবরনীতে বাদি উল্লেখ করেন, আসামীগন যোগসাজসের মাধ্যমে গরীব, অসহায় জাহাঙ্গির হোসেনের ১৮বছর বয়সী মেয়ে রেখা বেগমকে নুরাবাদ গ্রামের ৫নং ওয়ার্ড থেকে মাসিক ১ হাজার টাকা বেতনে গৃহকর্মী হিসেবে এসপি জহিরুল ইসলামের ধানমন্ডির ৭নং রোডের ৩০নং বাড়িতে নিয়ে যান। কিন্তু ১নং আসামী বাদির মেয়ে রেখা বেগমকে জোড়পূর্বক ধর্ষণ করেন। বিষয়টি ২/৩ নং আসামী টের পেয়ে ক্ষিপ্ত বাদির মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেন। পরে বাদির মেয়ে রেখা বেগম মোবাইল ফোনের মাধ্যমে যৌন নির্যাতনের এই ঘটনা তার মা ফাতেমা বেগমকে জানায়। এরপর ধর্ষনের ঘটনাটি ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে ইনজেকশনের বড় সিরিঞ্জের ভিতরে পেট্টোল ঢুকিয়ে রেখা বেগমের রেখা বেগম রান্না ঘরে কাজ করার সময় ওই সিরিঞ্জের মাধ্যমে তার কোমড় থেকে নিচের দিকে পেট্টোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এভাবে নির্যাতনের পর রেখা বেগমকে অতি কৌশলে তার গ্রামের বাড়ি চরফ্যাশন উপজেলার নুরাবাদে পাঠিয়ে দেয় এসপি জহিরুল। চরফ্যাশন হাসপাতালে কিছুদিন চিকিৎসারত থাকাকালীন অবস্থার অবনতির এক পর্যায়ে গত ৩১আগস্ট শুক্রবার দিবাগত রাত ৩টায় রেখার মৃত্যু হয়। মামলার বিবরনীতে চরফ্যাশন থানার ওসির বিরুদ্ধে এঘটনায় মামলা না নেয়ারও অভিযোগ এনেছেন বাদি রেখার বাবা জাহাঙ্গির হোসেন।
এদিকে, মামলা দায়েরের পর তা আমলে নিয়ে কোর্টের বিচারক শিবলী নোমান চরফ্যাশন থানার ওসিকে কেন মামলা নেয়া হয়নি এ মর্মে কারণ দর্শাতে আগামী ১৩ সেপ্টেম্বর স্ব-শরীরে-কোর্টে হাজির হয়ে জবাব দিতে বলেছেন। পাশাপাশি একই দিন আসামীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সে নির্দেশের দিনও ধার্য্য করেছেন বিচারক। এমামলায় বাদি পক্ষের আইনজিবী গোলাম মোর্শেদ কিরন তালুকদার জানিয়েছেন, রেখার পক্ষে মামলাটি চালাতে সরকারের নারী সহায়তা কেন্দ্র এবং তিনিও ব্যাক্তিগত উদ্যোগে ব্যায়বার বহন করবেন। তিনি আরো বলেন, এমামলায় আসামীদের বিরুদ্ধে রেখা হত্যার সু-নির্দিষ্ট অভিযোগ রয়েছে।
অপরদিকে, মামলা দায়েরের পর সোমবার দুপুরে মামলার বাদি রেখার বাবা জাহাঙ্গির হোসেন ভোলা প্রেসক্লাবের সামনে দাড়িয়ে তার মেয়ে রেখা হত্যাকারী ঘাতক এসপি জহিরুলের ফাঁসির দাবি জানিয়েছেন। এসময় তিনি মেয়ের কথা মনেকরে বিলাপ দিয়ে কাঁদতে থাকেন।
এব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরীর সাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালত যে নির্দেশ দিয়েছে আমি অবশ্যই তা পালন করবো।
অচিন্ত্য মজুমদার, ভোলা
Share on Facebook































