বিদ্যুতের দাম আরেক দফা বাড়ছে
আরেক দফা বিদ্যুতের পাইকারি ও গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর ঘোষণা দেয়া হচ্ছে। যা সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হতে পারে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র জানিয়েছে।
আজ বিকেল সাড়ে ৩টায় কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যুতের দাম বৃদ্ধির এ ঘোষণা দেয়া হবে বলে বিইআরসির সূত্রে জানা গেছে।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কমিশন ওই দাম চূড়ান্ত করেছে বলে জানা গেছে। বর্তমান সরকারের সময়ে এটি ষষ্ঠবারের মতো বিদ্যুতের দাম বাড়ছে। পাইকারি এবং গ্রাহক উভয় পর্যায়ে দাম বাড়ানো হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কমিশনের সদস্যরা বিদ্যুতের দাম বাড়ানো বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
বৈঠকে কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, সদস্য ইমদাদুল হক, ড. সেলিম মাহমুদ এবং দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পাইকারি পর্যায়ে ১৫ থেকে ২৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২২ শতাংশ বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
Share on Facebook




























