ভোলায় পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু
ভোলার পৌর ৮নং ওয়ার্ডের পৌর কাঠালী এলাকায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাম সিয়াম (৩)। সিয়াম একই এলাকার দিন মজুর আব্দুস সালামের ছেলে। নিহতের পারিবারিক সুত্র জানায়, ২ সেপ্টেম্বর রোববার দুপুর শিশুটি বাড়ির উঠানে খেলা করতে গিয়ে পাশ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে দুপুর আড়াইটায় পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎক সিয়ামকে মৃত ঘোষনা করেন। এদিকে, শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসেছ। ভোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন জানান, এব্যাপারে তাদের কেউ জানায়নি। তবে এসব বিষয় এলাকার চেয়ারম্যান- মেম্বারবাই দেখেন।
ভোলা প্রতিনিধি
Share on Facebook




























