ভোলায় সড়ক দূর্ঘটনায় ২২ যাত্রী আহত
ভোলার বোরহানউদ্দিনের মনিরাম নামক স্থানে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ২২ যাত্রী আহত হয়েছে। এসময় দুমরে-মুচরে গেছে যাত্রীবাহি মেঘনা এক্সপ্রেস নামক যাত্রীবাহি বাসটি। দূর্ঘটনায় বাসের চেসিস আর বডি সম্পূর্ন আলাদা হয়ে যায়। আহতদেরা ভোলা সদর, বোরহানউদ্দিন ও লালমোহন হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট কিনিকে চিকিৎসাধীন রয়েছে।
স্থাণীয় সূত্রে ও আহত যাত্রীদের কাছ থেকে জানা যায়, ৯ আগস্ট সকাল ৮টায় বোরহানউদ্দিন উপজেলার মনিরাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এর আগে সকাল ৭টায় জেলার চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্যে মেঘনা এক্সপ্রেস নামক যাত্রীবাহি বাসটি ছেড়ে আসে। দূর্ঘটনা কবলিত স্থানে আসলে বাসের চালক হঠাৎ করেই বাসের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে একটি গাছের সাথে ধাক্কা খায়। পরে ওই বাসটি ছিটকে পরে রাস্তার অপর পাশের একটি কলেজের বাউন্ডারী রেলিংয়ের উপর।মুহুর্তের মধ্যেই সম্পূর্ন রুপে দুমরে-মুচরে যায় ওই বাসটি। আলাদা হয়ে যায় বাসের চেসিস থেকে উপরের ছাঁদটি। দূর্ঘটনার পর পরই স্থানীয় গ্রামবাসী ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ওই রুটের অন্য বাসে করে আহতদেরকে ভোলা সদর, লালমোহন ও বোরহানউদ্দিন হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন সংগীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে উদ্ধিার কাজে অংশ নেন ।
অপরদিকে আহত অবস্থায় মোঃ সোহেল (১৮),মনির (২৫),কামরুল (৩৭),কামাল (২৫), সামসুদ্দিন (৪৫),রাফি (১৬),রাকিব (২২),শফিক(৪০),জোলেখা বেগম (৩৬),রনি (২২),অচিন্ত (২১),আলাউদ্দিন (২৭),মোশারেফ (২০),কালু (২৯)সহ ২২জনকে বিভিন্ন কিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এর মধ্যে কেউ কেউ আবার চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনায়েত হোসেন জানান, যে ভাবে দূর্ঘটনাটি ঘটেছে তাতে অনেক যাত্রীদেরই মারা যাওয়ার মত অবস্থা হয়েছিলো। তবে আল্লাহর অশেষ রহমতে নিহতর কোন খবর নেই। বর্তমানে দূর্ঘটনা কবলিত বাসটি আমাদের নিয়ন্ত্রনে নেয়া হয়েছে। এবাপারে থানায় মামলার প্রস্ততি চলছে। আর আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
অচিন্ত্য মজুমদার ভোলা
Share on Facebook




























