মহাদেবপুরে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
০৩ সেপ্টেম্বর সোমবার সকালে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। মহাদেবপুর থানার এসআই আসলাম আলী জানান, উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মটরসাইকেল মেকার চঞ্চল কুমার রায় এর ছেলে মহাদেবপুর সর্ব মঙ্গলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র কাঞ্চন কুমার রায় তার সৎ মায়ের সাথে রাগ করে রবিবার দিবাগত রাতে তার ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তার ঘরে ফানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলানো তার লাশ দেখতে পেয়ে বাড়ীর লোকজন থানা পুলিশে খবর দেয়া হয়। এব্যাপারে মহাদেবপুর থানায় একটি ইউডি’ মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।
নওগাঁ প্রতিনিধি
Share on Facebook






























