মুসলিম নেতাদের সম্মানে ওবামার ইফতার
মুসলিম নেতাদের সম্মানে শুক্রবার হোয়াইট হাউজে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আমেরিকান মুসলমানদের প্রশংসা করেন ওবামা, যার বাবা একজন মুসলিম।
সম্প্রতি শিখ ধর্মাশ্রমে হামলার জন্য দুঃখ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, “আজ রাতে আমি ঘোষণা করছি, এই ধরনের সহিংসতার কোনো স্থান যুক্তরাষ্ট্রে নেই।
“আমেরিয়কায় যে কোনো ধর্মের ওপর আঘাত মানে সব আমেরিকানদের স্বাধীনতার ওপর আঘাত। ধর্মশালায় প্রার্থনা করতে কোনো আমেরিকানের ভয়ের কিছু নেই।”
প্রকাশে নিজ নিজ ধর্ম পালনের অধিকার সব আমেরিকানের রয়েছে, বলেন ওবামা।
হোয়াইট হাউজের ইস্ট রুমে অনুষ্ঠিত এ ইফতারে কংগ্রেসে দুই মুসলিম সদস্য ছাড়াও মুসলিম-আমেরিকানদের প্রতিনিধিত্বকারী শতাধিক সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশসহ মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতরা অংশ নেন।
Share on Facebook






























