রায়গঞ্জে ছাত্রীকে গাড়ি চাপা দেয়ায় বিক্ষুব্ধ ছাত্র-জনতার ২ঘন্টা মহাসড়ক অবরোধ
২১ জুলাই শনিবার সকালে চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজের ছাত্রী নার্জিনা খাতুনকে (১৯) কলেজের সামনে গাড়ি চাপা দেয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ২ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেছে। এসময় অবরোধ স্থলের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ইউএনও সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যদর্শীরা জনায়, শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে চান্দাইকোনা বাসস্ট্যান্ডের অদুরে কলেজের সন্নিকটে রাস্তা অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে। চান্দাইকোনা অনার্স কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী নার্জিনা খাতুন (১৯) রাস্তা পার হয়ে কলেজে যাওয়ার সময় দ্রুতগামী পিকআপভ্যান (ঢাকা মেট্রো-ন- ১৪-৩৩৩২) চাপা দিলে সে গুরুতর আহত হয়। এর প্রতিবাদে কলেজের বিুব্ধ ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনতা রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করে। গুরুতর আহত ছাত্রী আর্জিনাকে প্রথমে চান্দাইকোনা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মূমুর্ষ অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। নার্জিনা খাতুনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার চিকিৎসকগণ। সে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের দিনমজুর মজিবর রহমানের কন্যা।
বিক্ষোভকারীরা জানায়, চান্দাইকোনা পাবনা বাজার বাসস্ট্যান্ড থেকে সীমাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২কিলোমিটার এলাকা ‘এক্সিডেন্ট জোন’ হিসাবে জনমনে আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা কলেজের সম্মুখ স্থল সহ চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক ‘স্পিড ব্রেকার’ এবং ওভারব্রিজ নির্মাাণের দাবি জানান। ইউএনও বিক্ষোভকারীদের দাবি পুরণের প্রতিশ্র“তি প্রদান করার পর তারা অবেরোধ তুলে নেন। পিকআপভ্যান আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে
সিরাজগঞ্জ প্রতিনিধি
Share on Facebook






























