র্যাম্প মডেল রুহির নতুন মিশন
দেশীয় ফ্যাশন সেক্টরের সেলিব্রিটি র্যাম্প মডেল দিলরুবা ইয়াসমিন রুহি। একাধিক টিভি নাটকেও অভিনয় করেছেন। শিগগিরই কলকাতার একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র অভিষেক হতে যাচ্ছে। এরই মধ্যে তিনি নেমেছেন ‘রুহু ২৫ ইভেন্টস‘ নিয়ে নতুন মিশনে।
দিলরুবা ইয়াসমিন রুহির ব্যবসা প্রতিষ্ঠান ‘রুহু ২৫ ইভেন্টস’-এর ব্যবস্থাপনায় সম্প্রতি হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে ‘অর্থকন্ঠ বিজনেস অ্যাওয়ার্ড ২০১২’। অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের সফল ব্যবসায়ীদের অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ছিল জমকালো ফ্যাশান শো । শোর কোরিওগ্রাফিতে ছিলেন কাজী কামরুল । এছাড়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ভিট চ্যানেল আই তারকা নমিরা আহমেদ রাখি । পুরো এ অনুষ্ঠানটির ব্র্যান্ডিং আয়োজক হিসেবে ছিল রুহির নতুন এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি।
রুহি তার নতুন গড়ে তোলা প্রতিষ্ঠানটি সম্পর্কে বলেন,‘মডেলিং ও অভিনয়ের পাশাপাশি অনেকদিন ধরে নিজের মতো কাজ করার জন্য এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছে ছিল । এ প্রতিষ্ঠানটি থেকে আমি শুধু দেশের কর্পোরেট ইভেন্ট, বিয়ে, ফ্যাশান শোর আয়োজন নয়; দেশের বাইরের বিভিন্ন ইভেন্টেরও কাজ করার ইচ্ছে আছে আমার । এছাড়া শুধু নিজের ব্যবসার জন্য নয় ‘কাছের মানুষ’ নামে আমাদের প্রতিষ্ঠানের একটা আলাদা ফান্ড থাকবে । যেখান থেকে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের লাভের ২০শতাংশ টাকা এ দেশের শীতার্ত, এসিডদগ্ধ, বিধবা, অনাথ, গরীব আর অভাবী মানুষদের জন্য ব্যয় করব।’
দিলরুবা রুহি আরো জানিয়েছেন, আগামী ১৯ জুন এক সংবাদ সন্মেলনের মাধ্যমে ‘রুহু ২৫ ইভেন্টস’ টিমের নাম ঘোষনা ও ব্রান্ডের লগো উন্মোচন করবে । রুহির নতুন এ প্রতিষ্ঠানের ঠিকানা : রোড-২, বাসা-১৩, সোবাহানবাগ, ধানমন্ডি , ঢাকা ।
উল্লেখ্য,আসন্ন ঈদের পরই রুহি কলকাতায় যাচ্ছেন তার প্রথম চলচ্চিত্র ‘গ্ল্যামার’ এর শুটিংয়ে অংশ নেওয়ার জন্য। মহুয়া চক্রবর্তীর পরিচালনায় নতুন এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইন্দ্রনীল ও নুসরাত।
আরিফুল ইসলাম আরমান
Share on Facebook































