Time শ্রীপুরে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু-ছাগল জবাই | বাংলা কন্ঠ

শ্রীপুরে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই গরু-ছাগল জবাই

শ্রীপুরে যত্রতত্র ডাক্তারী পরীক্ষা নিরিক্ষা ছাড়াই গরু-ছাগল জবাই করে মাংস বিক্রয়ে মেতে উঠেছে এক শ্রেনীর অসাধু কসাই ব্যবসায়ীরা। উপজেলার বিভিন্ন হাটবাজার ও মোড়ে খোড়ান্যাংড়া , রোগা, অসুস্থ গরু-ছাগলের মাংস হরহামেসা বিক্রি হচ্ছে, দেখার কেহ নেই। ওই সব গরু-ছাগলের মাংস ডাক্তারী পরিক্ষা নিরীক্ষা ছাড়াই বিক্রি হওয়ায় এলাকাবাসি আতংকে রয়েছে বিভিন্ন রোগে। সূত্র মতে, প্রতিটি গরু-ছাগল জবাইয়ের আগে তা সুস্থ, সবল রোগ মুক্ত আছে কি না তার পরীক্ষা-নিরীক্ষা করার বিধান রয়েছে এবং প্রাণীসম্পদ কর্মকর্তা দ্বারা পরিক্ষা-নিরীক্ষার কাজ সু-সম্পর্ন করে উক্ত জবাইকৃত গরু-ছাগলকে সীল প্রদানের ও বিধান রয়েছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, প্রশাসনের নাগের ডগায় প্রতিনিয়তই কোনরুপ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মাংস বিক্রেতারা গরু-ছাগল জবাই করছেন। ফলে সাধারন ক্রেতাদের বিভিন্ন সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত অনুষ্ঠানে খাদ্য হিসাবে মাংসের যোগান দিতে এসমস্ত রোগাক্রান্ত বিভিন্ন পশুর গো-মাংস না কিনে পারছে না। এদিকে উপজেলার গরু জবাইকৃত স্থান গুলোতে বিভিন্ন নোংরা, ময়লা ও বিষ্টার দূগন্ধে এলাকাবাসি অতিষ্ট।

শ্রীপুর(মাগুরা) প্রতিনিধি

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>