Time সচল বুয়েট দুই মাস পর ক্লাস শুরু | বাংলা কন্ঠ

সচল বুয়েট দুই মাস পর ক্লাস শুরু

BUET

টানা দুই মাসেরও বেশি সময় ধরে অচলাবস্থার পর শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবার ক্লাস শুরু হয়েছে।

সকালে ক্যাম্পাসে গিয়ে স্বাভাবিক চিত্রের দেখা মেলে। ক্লাস চলছে এবং শিক্ষক ও শিক্ষার্থীরাও তাতে অংশ নিচ্ছে।

বুয়েটের পরিবর্তিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত পাঁচ সপ্তাহ ক্লাস হবে।

২০ অক্টোবর থেকে ২ নভেম্বর দুর্গাপূজা ও ঈদ-উল-আজহা এবং ৩ থেকে ১৬ নভেম্বর দুই সপ্তাহের পরীক্ষা প্রস্তুতিকালীন ছুটি থাকবে। ১৭ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনিয়মের অভিযোগে উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির অবিরাম কর্মবিরতির হুমকিতে ১১ জুলাই থেকে টানা ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করা হয়।

এরপর শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন শুরু হয়। ঈদের ছুটির পর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

গত ৩ সেপ্টেম্বর শিক্ষক সমিতির সঙ্গে শিক্ষামন্ত্রীর এক বৈঠকে উপ-উপাচার্যকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্তে সম্মত হয় উভয়পক্ষ। আন্দোলনকে কেন্দ্র করে যে দুটি মামলা হয়, শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে, সেগুলোও প্রত্যাহার হয়।

এরপর ক্লাসে ফেরার সিদ্ধান্ত জানায় শিক্ষক-শিক্ষার্থীরা। তবে উপাচার্য অপসারণের দাবি তাদের এখনো রয়েছে। সে বিষয়ে পরে পদক্ষেপ নেয়া হবে বলে শিক্ষামন্ত্রীর আশ্বাস রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>