Time সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিয়ার রাজধানী দামেস্কে | বাংলা কন্ঠ

সিরিয়ার রাজধানী দামেস্কে সিরিয়ার রাজধানী দামেস্কে

Amman

রয়টার্স-সিরিয়ার রাজধানী দামেস্কের বিদ্রোহী ঘাঁটিতে মঙ্গলবার সরকারি বাহিনীর গোলা হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে।

সরকারবিরোধী আন্দোলনকর্মীরা জানায়, হাজার আল আসোয়াদ এলাকায় বেশ কয়েকটি ভবনে গোলা ও হেলিকপ্টার হামলা হয়েছে।

সুন্নি মুসলিম অধ্যুষিত এ এলাকাটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদেও বিরুদ্ধে জোর আন্দোলন চলছিল।

কিন্তু এলাকাটির এক সরকারবিরোধী কর্মী আব্দুল্লাহ গোলান জানান, “হাজার আল আসাদ এলাকায় বিদ্রোহীদের অভিযান বন্ধ হয়ে গেছে। কিন্তু তারপরও আজ দু’মাসের মধ্যে আমরা এখানে প্রচণ্ড বোমা হামলা হতে দেখলাম।”

তাদামোন নামের আরেকটি এলাকা যেখান থেকে বিদ্রোহীরা সরে গেছে সেখানেও গোলা হামলার খবর পাওয়া গেছে। দামেস্কর ইয়ালদা শহরতলীতেও গোলা ছুড়েছে সরকারি বাহিনী।

রাজধানীতে বিদ্রোহী তৎপরতার রাশ টেনে ধরতে সরকারি বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দামেস্কর উপকণ্ঠে সুন্নি এলাকাগুলোতে হামলা চালাচ্ছে।

বিরোধী আন্দোলনকর্মী ও স্থানীয় অধিবাসীরা বলছেন, এসমস্ত হামলায় গত দু’মাসে অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>