হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে মাছ ব্যবসায়ী নিহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের লপিুর গ্রামের মৃত আজিম উল্লার পুত্র শাহিদ মিয়া (৫০) নামের এক মাছ ব্যবসায়ী বজ্রপাতে নিহত হয়েছেন।
এলাকাবসী সুত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় ০৩ সেপ্টেম্বর সোমবার সকালে মাছ শিকারীদের নিকট হতে মাছ সংগ্রহ করে শহরে বিক্রি করার জন্য শাহিদ মিয়া মকার হাওড়ে যান। নৌকা নিয়ে সেখানে পৌছা মাত্র বজ্রপাতে তার মৃত্যু ঘটে।
হবিগঞ্জ প্রতিনিধি
Share on Facebook





























