হবিগঞ্জে গ্রামবাসীর হামলায় ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আহত ২০
হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে ০৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে গ্রামবাসীর হামলায় ম্যাজিস্ট্রেট, পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় জাকিয়া পারভীন বিউটি (৫৫) ও জাহির মিয়াকে (৫৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এম এম মাহমুদুর রহমান, হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল্লাহ আল মামুন ও সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) নুরুল আমিন, কনস্টেবল আব্দুল ওহাবসহ আহত অন্যদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের পরিত্যক্ত ৮ একর ৫৩ শতক গো-চারণ ভূমি নিয়ে গ্রামবাসীর সঙ্গে একই গ্রামের জহুর হোসেনের স্ত্রী জাকিয়া পারভিন বিউটির পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বিউটির মামলা-মোকদ্দমা চলে আসছে। গত ২৯ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলতাব হোসেন বিউটিকে ওই ভূমির প্রকৃত মালিক হিসেবে রায় দেন। সোমবার বেলা সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম মাহমুদুর রহমানের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ বিউটিকে ভূমির দখল বুঝিয়ে দিতে ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত গ্রামবাসী লাঠিসোটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালালে উপরি উক্তরা আহত হন। এ সময় বিুব্ধ গ্রামবাসী ম্যাজিস্ট্রেটের ব্যবহৃত মাইক্রোবাসটিও ভাংচুর করে। এক পর্যায়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে ম্যাজিস্ট্রেটসহ অন্যরা পালিয়ে আসে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম মাহমুদুর রহমান বলেন- “আইনশৃঙ্খলা পরিস্থিতি রার্থে উচাইল গ্রামে গেলে গ্রামবাসী আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ অন্যরা আহত হয়।”
হবিগঞ্জ প্রতিনিধি
Share on Facebook






























