Time হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের দুই ডিএমডি ওএসডি | বাংলা কন্ঠ

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের দুই ডিএমডি ওএসডি

Sonali-bank-MD

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকে সরকারের নিয়োগ দেওয়া দুইজন উপ ব্যবস্থাপনা পরিচালককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি ) করে বিভাগীয় মামলার প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে।

এই দুই কর্মকর্তা হলেন- মো. আতিকুর রহমান ও মো. মইনুল হক। তাদের ওএসডি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, “এ বিষয়ে অবিলম্বে বিভাগীয় মামলা চালু করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় বলা হয়, কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিয়ম ভেঙে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ ২ হাজার ৬৬৮ কোটি ৪০ লাখ টাকা ঋণ তুলেছে। তাদের সঙ্গে আরো পাঁচটি প্রতিষ্ঠান মিলে তুলেছে মোট ৩ হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা।

ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগে সোনালী ব্যাংকের অন্তত ২০ জন কর্মকর্তাকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে।

এই ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ারও সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>