Time হাজীগঞ্জে বিডি লিংক আইটি কম্পিউটার প্রশিনের নামে প্রতারনা | বাংলা কন্ঠ

হাজীগঞ্জে বিডি লিংক আইটি কম্পিউটার প্রশিনের নামে প্রতারনা

চাঁদপুরের হাজীগঞ্জে বিডি লিংক এমএলএম কোস্পানী নয়া কৌশলে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে কম্পিউটার প্রশিক্ষনের নামে পাদে পেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
জানা যায় গত ৪ মাস পূর্বে হাজীগঞ্জ পশ্চিম বাজারে প্রেস বিল্ডিং এর চতুর্থ তলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে তাদের প্রতিষ্ঠানে প্রায় অর্ধশত ছাত্র-ছাত্রী রয়েছে। মাত্র ৩ মাসের প্রশিক্ষন শেষে চাকুরীর নিশ্চয়তা দিয়ে, প্রতিমাসে ১০ থেকে ৮০ হাজার টাকা বেতনের অপার দিয়ে নয়া কৌশলে প্রতারনা চালিয়ে যাচ্ছে বিডি লিংক এমএলএম কোম্পানী। মাসুদ আলম, মাহাবুবুল আলম ও মাসুদ ফারভেজ এ ৩ জনের পরিচালনায় মাসে ৫৫ হাজার টাকা ব্যায় বহন করে এ আইটি প্রতারনা চালিয়ে যাচ্ছে।
অফিস পরিচালক ফিরোজ আলম জানায় চাঁদপুর জেলায় তাদের আরো ৪টি অফিস রয়েছে। তাদের প্রধান কার্যালয় ঢাকার ফকিরাপুলে, এমএলএম এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয়। একজন ছাত্র-ছাত্রী থেকে ৫ হাজার নিয়ে ভর্তি করা হয়। যার মাধ্যমে একজন ছাত্র আসবে তাকে সাথে সাথে ৭’শ ৫০টাকা দিয়ে দেয়া হয়। এর ফলে আমাদের ছাত্র-ছাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর সাংবাদিক পরিচয় পেয়ে ফিরোজ আলম বলেন ভাই আমাদের ক্ষতি করবেননা। আমাদের কে ব্যবসা করতে দেন। সাধারন লোকজন ও মিডস আইটিতে প্রতারিত হওয়া  ছাত্র-ছাত্রীরা জানান এ সমস্ত কোম্পানী লক্ষ লক্ষ টাকা বানিয়ে রাতের আধারে উধাও হয়ে যায়।যার পলে সাধারন ছাত্র-ছাত্রীরা চরম ভাবে প্রতারিত হচ্ছে।

অমর দাস, হাজীগঞ্জ (চাঁদপুর)

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>