Time 2012 July 22 | বাংলা কন্ঠ

Daily Archives: July 22, 2012

রাকসু নির্বাচনের দাবিতে আবারো প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

RU-JOT-Photo রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(রাকসু) নির্বাচনের দাবিতে আবারো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। বিশ্ববিদ্যালয়ের শহীদ তপন চত্ত্বর থেকে রোববার বেলা ১১ টার দিকে মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সোহরাব হোসেন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন প্রমূখ। সমাবেশে বক্তরা বলেন, স্বৈরতান্ত্রিক সরকারের সময়ও ছাত্র সংসদ কার্যকর ছিল কিন্তু বর্তমানে গণতান্ত্রিক সরকার থাকা অবস্থায়ও কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। তা আমাদের কাছে বোধগম্য নয়। ছাত্র সংসদ নির্বাচন এ সময় তারুণ্যের দাবি উল্লেখ করে তারা বলেন, ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করার অধিকার ফিরিয়ে দিলে শিক্ষাঙ্গনের ...

গ্রামীণে ঢালাও চাকরিচ্যুতি, নাটের গুরু মনিরুল

GP মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে চলছে ‘ঘুঁটি চালাচালি’। কর্তা পর্যায়ের কয়েক ব্যক্তির এই অপকর্মের কারণে জিম্মি হয়ে পড়েছেন সাড়ে চার হাজার কর্মী। একাজে নেতৃত্ব দিচ্ছেন প্রধান যোগাযোগ কর্মকর্তা (সিসিও) কাজী মনিরুল কবির। উর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে এখানে-ওখানে ঘুঁটি চালছেন এই মনিরুল। আর তাতে খসে পড়ছেন একের পর এক কর্মী। যারা তার অপছন্দের তালিকায় তারাই হচ্ছেন এই ক্ষতির শিকার। এই কাজ করে এরই মধ্যে সিইও টরে জনসেন ও হিউম্যান রিসোর্সের প্রধান হারুন ভাট্টির প্রিয়পাত্রে হয়ে উঠেছেন কাজি মনিরুল। বর্তমানে গ্রামীণফোনে কর্মরতদের অনেকেই বাংলানিউজকে এতথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, গ্রামীণফোনে এখন চলছে ব্রিটিশ-আমেরিকান টোবাকোর (ব্যাট) আধিপত্য। এই ব্যাট গ্রুপের একচ্ছত্র নেতৃত্বে রয়েছেন কাজি মনিরুল। আবার মাঝেমধ্যে স্বার্থ ক্ষুণ্ন হলে ব্যাটে-ব্যাটে শুরু ...

হুমায়ূনকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানোর দাবি বিএনপির

-BNP জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আয়োজনের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। রোববার সকালে উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের এক আলোচনা সভায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, হুমায়ূন আহমেদ আওয়ামী লীগ, বিএনপি কিংবা কোনো দলের নন। তিনি ১৬ কোটি মানুষের প্রাণের মানুষ ছিলেন। “সরকারকে বলব, তার শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান কোনো দলীয় সংগঠনের আয়োজনে নয়, সরকারিভাবে অথবা হুমায়ূন আহমেদের পারিবারের তত্ত্বাবধায়নে করা হোক।” বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হুমায়ূনের। তিনি বৃহদান্ত্রের ক্যান্সারে ভুগছিলেন। বাংলাদেশ সময় রোববার সকাল ৯টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে এই কথাশিল্পীর মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনরা। সোমবার সকালে তার মরদেহ ঢাকা ...

চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রণবসমর্থকরা

Pronob ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রোববার সকালে। বিকালেই ফল ঘোষণা হওয়ার কথা, যদিও হিসাব কষে আগেই সবাই জেনে গেছে- কে যাচ্ছেন রাইজিনা হিলের রাষ্ট্রপতি ভবনে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার দিনভর ভোট দেন ভারতের সাংসদ ও বিধায়করা। তবে গুরুত্বপূর্ণ শরিকদের সমর্থন টানতে পারায় ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রণব মুখোপাধ্যায়ই যে জয়ী হচ্ছেন- তা নিশ্চিত হয়ে যায় ভোটের আগেই। ইউপিএ জোটের বাইরের কিছু দলও এ নির্বাচনে প্রণবকে সমর্থন দিয়েছে। রাষ্ট্রপতি পদের লড়াইয়ে প্রণবের প্রতিদ্বন্দ্বী ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমর্থন পাওয়া পিএ সাংমা। সাংমা লোকসভার সাবেক স্পিকার। এ নির্বাচনে বিজয়ী প্রার্থীই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হবেন। গত বৃহস্পতিবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা এবং ...

ভোলায় তীব্র নদী ভাঙনে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে

Bhola-pic1 প্রতিবারই সাংবাদিক ছবি তুইল্লা নিতাছে। টিভিতে দেখাইতাছে। পেপারে লেখতাছে। কিন্তু নদী ভাংতাছে তো ভাংতাছেই সরকার এগুলা পরে কিনা দেহে কিনা আমরা কিছুই বুঝিনা। নদী ভাঙ্গনের কাজ কইরা ঠিকাদারগো ভাগ্যের পরিবর্তন হইলেও আমাগো ভাগ্যের কোন পরিবর্তন হইতাছেনা। এমনই ক্ষোভের কথা জনালেন বহুবার মেঘনার ভাঙনের শীকার হওয়া ধনিয়া ইউনিয়নের বাসিন্দা বেচু হাওলাদার। শুধু বেচু হাওলাদার নয় এমন সব ক্ষোভের কথা বললেন ভাঙনের শীকার আরো অনেকে। ভোলা শহর থেকে এখন আর মাত্র ৩ কিলোমিটার দূরে মেঘনার অবস্থান। মেঘনা ধেয়ে আসছে শহর অভিমুখে। প্রতিদিন ভাংছে ১০ থেকে ১৫ হাত করে। ভাঙনের তীব্রতায় আতংকিত হয়ে পরেছে ধনিয়া, তুলাতলি, সাহামাদার, কাচিয়াসহ ভাঙন কবলিত এলাকার সাধারন মানুষ। ইতিমধ্যে ভাঙ্গতে শুরু করেছে বেড়ী বাঁধ। ফলে বেড়ীর কাছাকাছি বসবাসকারী ...