Daily Archives: August 1, 2012
ঝিনাইদহে র্যাবের হাতে ইউপি সদস্যসহ আটক ২ ॥ ১টি বিদেশী পিস্তল উদ্ধার
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা ব্রীজের নিকট থেকে বুধবার দুপুরে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হানিফ (৩০) ও বকুল (৩৮)কে গ্রেফতার করেছে র্যাব । পরে তাদের দেহ তল্লাসি করে ১টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করে বলে র্যাব ঝিনাইদহ-৬ এর কাপ্টেন আশরাফ হোসেন জানান।
অন্যদিকে থানা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি দাবি করেন, বুধবার দুপুরে তিনি নরসিংহপুর ভাটায় ইট আনতে যান। ফেরার পথে জানতে পারেন রুহুল বাহিনীর সেকেন্ড ইন-কমান্ড হানিফ
মেম্বার, বকুল, আলাউদ্দিন, গোলাম মেম্বর, হুমো শরিফুল, রেজা বিশ্বাস, দেদার ও মাসুদসহ ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্য বিষয়খালী ব্রীজের উপর অবস্থান করছে। ঘটনাটি র্যাব জানতে পেরে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ ...
বানিয়াচয়ে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ আহত ৩০॥ আটক ৯
হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে উভয় পরে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় বানিয়াচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া (৪০) ও জনাব আলী কলেজ ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়াকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত জনাব আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরীফ উদ্দিন (২০),সহ আহত অন্যদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান মিয়া, সহ-সভাপতি আশরাফ সোহেলসহ আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ ছাত্রদল নেতা জাসু, কিরণ. মিলনসহ ৯ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ০১ আগষ্ট বেলা সাড়ে ১১টায় তুচ্ছ ঘটনা নিয়ে স্থানীয় জনাব আলী ...
সরকার বিশ্বের কাছে দেশকে দূর্নীতিগ্রস্ত হিসাবে পরিচিত করেছে : সাবেক ডেপুটি স্পীকার
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আলহাজ্ব আকতার হামিদ সিদ্দিকী বলেছেন, সরকার বিশ্বের কাছে বাংলাদেশকে একটি দূর্নীতিগ্রস্ত দেশ হিসাবে পরিচিত করেছে। তিনি বলেন, পদ্মা সেতু ইস্যুতে আবুল হোসেনকে দেশপ্রেমিক আখ্যায়িত করে সরকার নিজেকেই দূর্নীতিগ্রস্ত করেছে। তিনি অবিলম্বে দূর্নীতির দায় মাথায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের কমিউনিটি সেন্টারে সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল উপলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আর,কে,এম,রেজা এতে সভাপতিত্ব করেন। থানা বিএনপি’র সহ-সভাপতি আফতাব উদ্দিন, আতাউর রহমান, আকতার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার নাননু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন প্রমুখ এতে বিশেষ ...
মান্দায় ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালক খুন
মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁর মান্দায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভগ্নিপতির উপর্যুপরি ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছে। মান্দা থানার ওসি আব্দুলাহেল বাকী জানান, উপজেলার ভালাইন ইউনিয়নের মদনচক গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুর রহিমের (৩৫) সাথে তার ভগ্নিপতি একই গ্রামের চাঁন মোহাম্মদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের মাঠে একা পেয়ে চাঁনমোহাম্মদ আব্দুর রহিমকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি
রাষ্ট্রীয় ভাবে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালনের দাবিতে জয়পুরহাটে আদিবাসীদের মানববন্ধন
জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ বাংলাদেশেও রাষ্ট্রীয় ভাবে পালনের দাবিতে বুধবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটে মানববন্ধন ও বিােভ মিছিল করেছে আদিবাসীরা।
এ উপলে দুপুর ১২টায় জাতীয় কোয়ালিশন আদিবাসী জনগোষ্ঠী (এনসিআইপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শহরের প্রধান সড়কের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এক ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় কোয়ালিশন আদিবাসী জনগোষ্ঠীর বৃহত্তর বগুড়া জেলার সভাপতি দেওয়ান হেমরন,জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবিদাস,পাঁচবিবি শাখা ‘কারিতাস’র সমাজ উন্নয়ন কর্মকর্র্তা ব্লান্দিনা লাকড়া প্রমুখ ।পরে কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে বিভিন্ন শ্লোগান সহ শহরে একটি বিােভ মিছিল বের করে আদিবাসীরা।
শাহজাহান সিরাজ মিঠু জয়পুরহাট





























