Time 2012 August 03 | বাংলা কন্ঠ

Daily Archives: August 3, 2012

বানিয়াচংয়ে পালিয়ে যাওয়া মেয়েকে দিয়ে অপহরন নাটক ॥ নির্দোশ লোকদের ফাসানোর চেষ্টা

বানিয়াচংয়ে প্রেমের টানে ঘরছেড়ে পালিয়ে যাওয়া মেয়েকে দিয়ে অপহরন মামলা করার পায়তারা রয়েছেন তার পিতা রহিব বক্স। সে ল্েয তিনি থানায় একটি দরখাস্ত ও করেছেন বলে সূত্রে জানাগেছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার মাতাপুর গ্রামের রহিম বক্সের মেয়ে তাছমিনা আক্তারের দীর্ঘদিন যাবত একই উপজেলার ত্রিকর মহল্লা গ্রামের আলাউদ্দিনের পুত্র আজাদ মিয়ার সাথে আত্বীয়ের সূত্রধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল । গত বৃহস্পতিবার স্কুলে যাবার নাম করে উপজেলার মাতাপুর গ্রামের রহিম বক্সের মেয়ে তাছমিনা আক্তার ও আজাদ মিয়া অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। পরে রহিমবক্স খোজাখোজি করে উপজেলার পুকড়া গ্রাম থেকে তাছমিনাকে বাড়িতে নিয়ে আসে। এর পরথেকে রহিম বক্স নিজের মেয়ের দায় অন্যের ঘারে চাপানোর ল্েয এলাকার বিভিন্ন নির্দোষ লোকদেরকে হুমকি দমকি প্রদর্শন করছেন। এব্যাপারে ...

ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে ৫ শতাংশ

Taka জ্বালানি তেল ছাড়া অন্য সব পণ্য আমদানি কমতে থাকায় আমদানি ব্যয়ের নিম্নমুখী ধারায় শুরু হয়েছে নতুন অর্থবছর। পাশাপাশি প্রবাসী আয় বাড়তে থাকায় গত ছয় মাসে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে প্রায় ৫ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ১২০ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছে। আর এর ইতিবাচক প্রভাবে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭০ বিলিয়ন ডলারে। এই অর্থ দিয়ে চার মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি ব্যয় মেটানোর কারণে মাসখানেক আগে রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিল। কর্মকর্তারা জানান, রেমিটেন্সের ওপর ভর করে ডলারের প্রবাহ ‘সন্তোষজনক’ অবস্থায় থাকায় ডলারের বিপরীতে ক্রমশ শক্তিশালী হচ্ছে দেশি মুদ্রা টাকা। বুধবার ...

সংঘাতের পর জাবি বন্ধ, হল ছেড়েছে শিক্ষার্থীরা

-ju ব্যাপক বিক্ষোভ-সহিংসতার প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি এক সপ্তাহ এগিয়ে আনার পর কর্তৃপক্ষের নির্দেশ হল ছেড়েছে ছাত্রছাত্রীরা। এক ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিক্রিয়ায় বুধবার মধ্যরাত থেকে সহিংসতার পর বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি বৈঠকে বসে ছুটি এগিয়ে আনার এই সিদ্ধান্ত নেয়। ছাত্রদের বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছাত্রীদের শুক্রবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কর্তৃপক্ষের ঘোষণার পরপরই ব্যাগ গুছিয়ে হল ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা। কিছু ছাত্রী রাতে হলে অবস্থান করলেও শুক্রবার সকালেই তাদের হল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। সিন্ডিকেটের সিদ্ধান্তের পরপরই পাঁচ শতাধিক পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হল ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়। এ সময় তাদের সঙ্গে জলকামানও দেখা যায়। সিন্ডিকেটের বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাসিরউদ্দিন ...

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সরকারের কোনো প্রস্তাবই বিএনপি গ্রহণ করবে না

Khaleda_ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে তা আদায়ে ঈদের পর জোরদার আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। নির্বাচনকালীন সরকারে বিএনপিকে যোগ দিতে প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সরকারের কোনো প্রস্তাবই বিএনপি গ্রহণ করবে না। বৃহস্পতিবার এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বলেন, “আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, কোনো ধানাই-পানাই না করে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।” নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালে ঈদের পর আন্দোলন জোরদারের ঘোষণা দিয়ে তিনি বলেন, “এই আন্দোলনে সর্বস্তরের প্রতিনিধিদের অংশ গ্রহণ করতে হবে। এই সরকারকে হটাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই।” লন্ডনে বিবিসি বাংলা সার্ভিসকে দেওয়া ...

বিগ বি’র ৩০তম জন্মদিন আজ!

cooliebigb শুভ জন্মদিন অমিতাভ বচ্চন। আজ কুলি দুর্ঘটনার ৩০ বছর। বিগ বি’র দ্বিতীয় জন্মের ৩০তম বার্ষিকী আজ। অমিতাভ বচ্চন নিজেও সেটিই মনে করেন। ৩০ বছর আগে ১৯৮২ সালের ২৬ জুলাই ব্যাঙ্গালোরে মনমোহন দেশাই’র ছবি কুলি’র শ্যুটিং চলাকালে ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। সহশিল্পী পুনিত ইসারের  সঙ্গে  মারামারির একটি দৃশ্য ধারণ করার সময় ছুটে আসা টেবিলের কোনায় বুকে মারাত্মক আঘাত পান অমিতাভ বচ্চন। প্রচণ্ড রক্তপাত হচ্ছিলো তার। অন্যরা প্রথম ভাবলেন পরিচালকের ইচ্ছায় মিথ্যা রক্তপাত বুঝি। কিন্তু এক পর্যায়ে তাদের ভুল ভাঙ্গলো। পরিচালক দেশাই দ্রুত ব্যবস্থা নিলেন নায়ক অমিতাভকে বিমানে মুম্বাই নিয়ে যাওয়ার। পুরো পথেই তিনি তখন অচেতন। সান্টা-ক্রুজ বিমানবন্দরে ইয়াশ চোপরা আগে থেকেই প্রস্তুত ছিলেন অ্যাম্বুলেন্স নিয়ে। সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় ব্রিচ ক্যান্ডি ...