Daily Archives: August 9, 2012
বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী : এমপি আবু জাহির
হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, ধর্মীয় আচার আচরণ মানুষকে বিনয়ী করে। কোন ব্যক্তি তার নিজ ধর্ম যথাযথ ভাবে পালন করলে কখনোই অন্যের ক্ষতি করতে পারে না। বোমাবাজী, সন্ত্রাসী, হানাহানিকে কোন ধর্মই স্বীকৃতি দেয় না। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। আর তাই শুভ জন্মাষ্টমী রাষ্ট্রীয় ভাবে উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, আমি হবিগঞ্জ-লাখাইয়ের মন্দির-মসজিদের উন্নয়নে ব্যাপক বরাদ্দ দিয়েছি। যারা ধর্মকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে হবিগঞ্জের উন্নয়নে কাজ করে যেতে হবে। তিনি বলেন, হবিগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে সকল ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এই ভ্রাতৃত্ব ...
নতুন রঙে বাজারে এসেছে ২০ টাকার নোট
নতুন রঙে বাজারে এসেছে ২০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক বুধবার থেকে এ নোট প্রচলন করেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২০ টাকার নোটের সঙ্গে প্রচলিত ৫০০ টাকার নোটের রঙের ক্ষেত্রে কিছুটা মিল থাকায় নোটটি নিয়ে জনমনে বিভ্রান্তি হচ্ছিল। আর একারণে নোটটির রঙ পরিবর্তন করে তা আবার বাজারে দেওয়া হলো।
তিনি বলেন, দুটি নোটের আকৃতি ভিন্ন। আর বিভ্রান্তি দূর করতে ২০ টাকার নোটের রঙেও কিছু পরিবর্তন আনা হয়েছে। নোটের সামনে ও পেছনের দুই পাশে হলুদ ও আল্পনার রঙ গাঢ় কমলা করে তা পুনর্মুদ্রন করা হয়েছে।
তিনি আরো জানান, ২০ টাকার নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে ছাড়া হলো। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিস, তফসিলি ব্যাংকের কাউন্টারে নোটটি পাওয়া ...
নিজ দায়িত্বে তালা দিয়ে ঈদে বাড়ি যান : স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার আগে বাসাবাড়ি ও দোকানপাটে ‘নিজ দায়িত্বে’ তালা দিতে এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেছেন, “ঈদের দীর্ঘ ছুটিতে অনেক মানুষ ঢাকা ছেড়ে যাবে। এ সময় নিরাপত্তার সমস্যা থাকে। এ জন্য সরকারিভাবে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।”
“একইসঙ্গে যারা বাসাবাড়ি বা দোকানপাট বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদেরও ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে। এ সময় তাদেরও নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার”, বলেন মন্ত্রী।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও আইন-শৃখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঈদের সময়ের নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন সাহারা খাতুন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুশতাক ...
সুস্থ হয়ে উঠছেন নিল আর্মস্ট্রং
যুক্তরাষ্ট্রের সাবেক নভোচারী, চাঁদের মাটিতে প্রথম অবতরণকারী নিল আর্মস্ট্রং মঙ্গলবার হৃদপিণ্ডে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন।
রোববারই ৮২ বছরে পা রাখা আর্মস্ট্রং-এর করোনারি আর্টেরিসে চারটি ব্লক পাওয়া যায় বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সোমবার অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো-১১ মিশনের কমান্ডার হিসেবে প্রথম মানুষ হিসেবে চাঁদে অবতরণ করেন আর্মস্ট্রং।
নাসার প্রশাসক চার্লস বলডেন এক বিবৃতি ‘আমেরিকার প্রকৃত’ এই নায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “পথপ্রদর্শকরূপে নিলের যে গতি ছিল এই চ্যালেঞ্জিং সময়েও তাই তাকে নিশ্চিতভাবে সুস্থ করে তুলবে।”
অ্যাপোলো-১১ মিশনে নিলের সহকর্মী বাজ অলড্রিন তার টুইটারবার্তায় লিখেছেন, “তার দ্রুত আরোগ্যের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছি। আমরা ২০১৯ সালে অ্যাপোলোর চন্দ্রবিজয়ের ৫০ তম বার্ষিকী উদযাপনে ...
প্রথমবার ইত্যাদিতে রুনা লায়লা
সফলতার সাথে দুই যুগ পার হচ্ছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র। এ অনুষ্ঠানে অনেক বরেন্য শিল্পীরা গান করেছেন। শুধু বাদ ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা রুনা লায়লা। এবারের ঈদের ইত্যাদিতে গান করেছেন তিনি।
সম্প্রতি মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির জন্য রুনা লায়লা গাওয়া এ গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম ছিল ‘বাংলাদেশের সবুজ মাঠে-নদীর ঘাটে গঞ্জে হাটে খুশির দোলা লাগে, ভালো লাগে বড় ভালো লাগে’। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুউজ্জামান,সুর করেছেন আলী আকবর রুপু।
প্রথমবার ইত্যাদিতে গান করা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘বাংলাদেশের টিভিমিডিয়ায় ইত্যাদি অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান। হানিফ সংকেত অনেকদিন ধরেই এ অনুষ্ঠান গান করার জন্য বলছিলেন। শিডিউল মেলানো সম্ভব হয় নি বলে এতোদিন গাওয়া হয় নি। এবারের ঈদে শেষপর্যন্ত হানিফ ...






























