Time 2012 August 12 | বাংলা কন্ঠ

Daily Archives: August 12, 2012

একুশে টিভি চেয়ারম্যানের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

Ekushey TV আয়কর ফাঁকির অভিযোগে একুশে টেলিভিশনের পরিচালক ও চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। এনবিআরের উপ কর কমিশনার মো. বজলুর রহমান খান রোববার এই মামলা দায়ের করেন। ২০০৬-০৭ এবং ২০০৮-০৯ করবর্ষে ১৭ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ১৫৭ টাকার আয় গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে আবদুস সালামের বিরুদ্ধে। মামলা দায়েরের পর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এর আগে এনবিআরের উপ কর কমিশনার মো. আবু সাঈদ সোহেল গত ২০ মার্চ একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ওই মামলায় বলা হয়, আসামিরা ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানের আয়কর বিবরণী দাখিল করেননি। ...

ইরানে ভূমিকম্পে নিহত ১৮০

Iran quake রয়টার্স:- ইরানে দুই দফা ভূমিকম্পে অন্তত ১৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত দেড় হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানের স্থানীয় সময় শনিবার বিকালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ৬ দশমিক ৪ এবং ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প হয়। ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী হাসান ঘাদামির বরাত দিয়ে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স বলছে, ভূমিকম্পে ১৮০ জন নিহত হয়েছেন।আর পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলা কেন্দ্রের প্রধান খালিদ সাই জানিয়েছেন, ভূমিকম্পে দেড় হাজার মানুষ আহত হয়েছেন। ইরানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পে ছয়টি গ্রাম পুরোপুরি ধ্বংসস্তূতে পরিণত হয়েছে। প্রায় ৬০টি গ্রামে অর্ধেকেরও বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামে এখনো উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি বলে ফার্সের খবরে জানানো হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার ...

চমক নিয়ে ফিরছেন সালমা

salma ‘লালনকন্যা’ খ্যাত ক্লোজআপ ওয়ান তারকা সালমা প্রায় দুই বছর বিরতির পর গানে ফিরছেন। বিয়ে ও মা হওয়ার কারণে তিনি দীর্ঘ দিন সঙ্গীতভুবন থেকে দূরে ছিলেন। ‘প্রেমের জানাজা’ নামের নতুন একটি অ্যালবামের কাজ শুরু করেছেন সালমা। নতুন এ অ্যালবামে চমক হিসেবে থাকছে তার স্বামী শিবলী সাদিকের গাওয়া গান এবং শ্বশুর প্রয়াত মোস্তাফিজুর রহমান ফিজুর লেখা গান। সংসার আর সন্তান নিয়ে লম্বা সময় ব্যস্ত থাকার পর লালনকন্যা সালমা গানের ভুবনে ফিরছেন ‘প্রেমের জানাজা’ নামের একটি অ্যালবামের মাধ্যমে। এতে সালমা গেয়েছেন পাঁচটি এবং শিবলী গেয়েছেন চারটি গান। আরো থাকছে সালমা-শিবলীর গাওয়া একটি দ্বৈত গান। ‘প্রেমের জানাজ’ অ্যালবামে সালমার শ্বশুর মোস্তাফিজুর রহমান ফিজুর লেখা গানসহ গীতিকার শেখ রেজা শানু ও শেখ ওয়াহিদের লেখা গানও থাকছে। অ্যালবামটির ...

বেইজিংয়ের পর লন্ডনেও বোল্টের তিন স্বর্ণ

44 অলিম্পিক স্টেডিয়াম প্রকম্পিত হচ্ছিলো দর্শকদের উল্লাস ধ্বনিতে। ঘোষক গলা ফাটিয়ে জানাচ্ছিলেন বিশ্বরেকর্ড দিয়ে শেষ হলো অলিম্পিক অ্যাথলেটিক্স। যে দেশ স্বর্ণপদক জিতেছে সেই জ্যামাইকার নাম না বলে ঘোষক প্রসংসায় ভাসাচ্ছিলেন উসাইন বোল্টকে। বোল্ট স্বয়ং একটি দেশ। অলিম্পিকের দ্রুততম মানবের কথা বললে সবার চোখে ভেসে উঠে জ্যামাইকার মানচিত্র। আবার জ্যামাইকা বললে চোখের সামনে এসে হাজির হয় বোল্টের ছবি। বাতাসের গতিতে যে ছেলেটি দৌড়াতে পারেন। যার পায়ের কাছে এসে লুটোপুটি খায় রেকর্ড। আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তাদের প্রসংসা না করলেই নয়। শেষ আকর্ষণ হিসেবে তারা পুরুষদের ৪x১০০ মিটার রিলে রেখে দিয়েছিলেন। ৮০ হাজার দর্শক দারুণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে পরলেন বোল্টের গতি দেখে। অ্যাথলেটিক্সের জীবন্ত কিংবদন্তি বেইজিংয়ের পর লন্ডনেও ১০০, ২০০ ও ৪x১০০ মিটার রিলেতে স্বর্ণপদক ...

সুন্দরবনে শিকারীদের অপতৎপরতা বৃদ্ধি॥ প্রতি মাসে মারা পড়ছে শত শত হরিণ

11.08.12-1 প্রতি কেজি হরিণের মাংস বিক্রি হচ্ছে মাত্র ৩/৪শ’ টাকায়। সুন্দরবন সংলগ্ন এলাকায় দাম আরো কম। চোরা শিকারী চক্র এক প্রচার ফেরী করে বিক্রি করছে হরিণের মাংস। বনরীসহ আইন শৃঙ্খলা রাকারী বাহিনীর হাতে প্রতি নিয়ত ধরা পড়ছে ফাঁদসহ শিকারীদের কেউ কেউ, উদ্ধারও হচ্ছে বিপুল পরিমান মাংস। চোরা শিকারীরা দল বেঁধে বৈধ-অবৈধ উপায়ে সুন্দরবনে ঢুকে গুলি করে, ফাঁদ পেতে অথবা চেতনানাশক ট্যাবলেট দিয়ে ব্যাপকহারে হত্যা করছে সুন্দরবনের মায়াবী চিত্রল হরিণ। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্য সংকটে বাঘ-কুমিরের আক্রমনে মৃত্যুর সাথে যুক্ত বেপরোয়া চোরা শিকারীদের অপতৎপরতায় প্রতিমাসে মারা পড়ছে শত শত হরিণ। তথ্যানুসন্ধানে জানাযায়, খুলনার কয়রা উপজেলার মহেশ্বরিপুর, কালিকাপুর, চৌকুনি, তেতুলতলারচর, শেখেরকোনা, মাঠের কোন, ৪নং কয়রা, ৬নং কয়রা, শাকবাড়িয়া, গুড়িয়াবাড়ি, পাতাখালী, জোড়াশিং, গোলখালি, খাশিটানা, গতির ঘেরি, ...