Daily Archives: August 15, 2012
কমলাপুরে কাদের, ৪ রেল কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
অর্থের বিনিময়ে অবৈধভাবে রেলের ‘আসন বিক্রির’ অভিযোগে অ্যাটেনন্ডেন্ট মো. নিজাম উদ্দীনকে মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের সময় অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে নিজামকে বরখাস্তের এই নির্দেশ দেন মন্ত্রী।
এছাড়া পরিদর্শনের সময় একটি ট্রেনের লাইট ও ফ্যান নষ্ট থাকায় রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী সাবা উদ্দীনকে কারণ দর্শানোর এবং বদলির নির্দেশ দেন ওবায়দুল কাদের।
পরে এ ঘটনায় রেলওয়ে কর্মকর্তাদের বৈঠকে সিনিয়র সাব অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (ফোন/ লাইট) আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং রেলওয়ের ঢাকা অঞ্চলের বিভাগীয় প্রকৌশলী অজয় কুমার পোদ্দারকে কারণ দর্শাতে বলা হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বলেন, মন্ত্রীর নির্দেশে রেলওয়ের মহাপরিচালক আবু তাহেরের সভাপতিত্বে এক সভায় এই ...
খালেদার ৬৮তম জন্মদিন উদযাপন
কেক কাটার মধ্য দিয়ে বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৬৮তম জন্মদিন উদযাপন করেছে দলটি। এদিন রাত ১২টা ১ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জন্মদিন উপলক্ষে ৪টি কেক কাটা হয়। বিএনপিসহ যুবদল, ছাত্রদল ও মহিলা দলের পক্ষ থেকে পৃথকভাবে এসব কেক কাটা হয়। খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালনে সৌদআরব সফরে রয়েছেন।
এসময় বিএনপির কেদ্রীয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, সেলিমা রহমান, মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। প্রথমে অন্য তারিখে জন্মদিন পালন করতেন কিন্তু পরে ১৫ আগস্ট জন্মদিন পালন শুরু করেন ...
মীরসরাইয়ে রুপ চর্চায় বিউটি পার্লারমুখী সৌন্দর্য প্রিয় নারীরা
যুগ বদলেছে। সেই সঙ্গে বদলেছে মনমানসিকতা ও রুচি। রূপচর্চায় বাঙালি সংস্কৃতিতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। দুয়ারে ঈদ। কেনা কাটার ধুম পড়েছে। এমন কোন মার্কেট বা দোকান নেই, যেখানে ক্রেতার ভিড় লক্ষ্য করা যায়না। সব কিছুতেই অবশ্য চাহিদা এবং রুচির পরিবর্তন। এক সময়ে কোন উৎসবে সৌন্দর্য বৃদ্ধিতে নারী শুধু গৃহের চার দেয়ালের মধ্যেই সাজগোজ করতেন। কালে কালে নারী তার অঙ্গ ভূষনে এবং সাজ সজ্জায় নানা রকম বৈচিত্র এনেছে। তাই তো অভিজাত সৌন্দর্য প্রিয় নারীরা ঈদের আনন্দ চোখে মুখে লাগিয়ে ছুটছে পার্লারে। তাদের প্রত্যাশা কিভাবে এই স্বপ্নময় ঈদকে রাঙ্গিয়ে তোলা যায়। আর তাই ঈদ উপলক্ষে আগাম রূপ চর্চ্চায় শহরের প্রতিটি বিউটি পার্লারে এখন রমণীদের উপচে পড়া ভিড়। সুন্দর আকর্ষণীয় মুখ, চুল ও হাতে ...
চুনারুঘাটের একই স্থানে চা শ্রমিক ও আওয়ামীলীগের শোক দিবস পালনের প্রস্তুতি নিয়ে ১৪৪ ধারা জারি
হবিগঞ্জের চুনারুঘাটের আমু চা বাগানে জাতীয় শোক দিবসে একই স্থানে ও একই সময়ে চা শ্রমিক একাংশের নেতৃবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগের সভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এ আদেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে প্রশাসন সূত্র জানিয়েছে। জানা যায়, আওয়ামীলীগ নেতা সৈয়দ তানভীর আহমদের গ্র“প এর চা শ্রমিক নেতা মনি শংকর ১৫ আগষ্ট শোক দিবস পালন উপলে বুধবার সকালে আমু চা বাগানের নাচঘরে এক শোক সমাবেশের আয়োজন করে। এতে সৈয়দ তানভীর আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এদিকে স্থানীয় আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নাচ ঘরে একই সময়ে এক শোক সভার আয়োজন ...
নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী পালন
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপল্েয গতকাল বৃধবার সকালে পুস্পস্তক অর্পন,শোকর্যালী,খতমে কুরআন ও আলোচনা সভা অুষ্টিত হয়। সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা মিলানায়তনে উপজেলা বির্নাহী কর্মকর্তা মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ভুমি মাহমুদুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবীন্দ্র নাথ দাশ,উপজেলা জাসদ সভাপতি আব্দুর রউফ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাছেদ । এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল ...































