Daily Archives: September 2, 2012
উৎসব মূখর পরিবেশে হবিগঞ্জ চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে ভোটারদের ব্যাপক উপস্থিতি, প্রার্থীদের শেষ মুহূর্তের অনুরোধ, ক্ষণে ক্ষণে সমর্থকদের উল্লাসের মধ্যে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫৭১ জন অর্ডিনারী ভোটারদের মধ্যে ৫৫২ জন ভোট প্রদান করেন। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা ১০ মিনিটে শেষ হয়। নির্বাচনে ২টি প্যানেল থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হন। আলমগীর চৌধুরী, মোতাচ্ছিরুল ইসলাম ও ইসলাম তরফদার তনুর নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হন ৭ জন । এরা হলেন ফখরুল ইসলাম বাবুল, জিয়াউল হাসান তরফদার মাহিন, দুলাল সুত্রধর, ইসলাম তরফদার তনু, মঈন উদ্দিন আহম্মেদ সাম্মু ও মোঃ নাছির উদ্দিন। কাজী কামরুল, ডাঃ আহমুদুর রহমান আবদাল ও আতাউর রহমান সেলিমের প্যানেল থেকে ৫ ...
চুনারুঘাটে অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি-মুড়ারবন্দ সড়কের মুড়ারবন্দ এলাকায় রোববার দুপুরে সিএনজি চালিত অটো রিক্সার চাপায় শান্তনা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শান্তনা চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ গ্রামের আকল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়- বেলা ১২টায় নিহত শান্তনা বাড়ির পাশের নরপতি-মুড়ারবন্দ রাস্তায় পায়চারী করছিল। এ সময় নরপতিগামী একটি সিএনজি চালিত অটো রিক্সা (নং-হবিগঞ্জ-থ-১১-৩০৮৫) তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শান্তনাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ প্রতিনিধি
প্রচলিত পদ্ধতিতে মেডিকেলে শিক্ষার্থী ভর্তির আশ্বাস পেয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত
মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রচলিত পদ্ধতিতে মেডিকেলে শিক্ষার্থী ভর্তির আশ্বাস পেয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে ভর্তিচ্ছুরা।
ভর্তি প্রক্রিয়া পরিবর্তনের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ তার আবেদন প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও শিক্ষার্থীরা জানিয়েছেন।
রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্দোলনকারী ভর্তিচ্ছুদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের বলেন, “মামলা তুলে নিলে প্রচলিত পদ্ধতিতে ভর্তি করা হবে। মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে কাজ এগিয়ে রাখার জন্য শিগগিরই আবেদনপত্র সংগ্রহ শুরু হবে বলে জানান তিনি।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভর্তিচ্ছুদের এক সংবাদ সম্মেলনে তাদের প্রতিনিধি মোমিনুল ইসলাম বলেন, “একটু দেরিতে হলেও মন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন। তার পদক্ষেপকে ইতিবাচক হিসাবে নিয়ে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি।”
“এবার ...
মামলা তুলে নেওয়া হলে প্রচলিত পদ্ধতিতেই মেডিকেলে ভর্তি : স্বাস্থ্যমন্ত্রী
উচ্চ আদালতের মামলা তুলে নেওয়া হলে ‘প্রচলিত পদ্ধতিতে’ মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
তবে কাজ এগিয়ে রাখার জন্য শিগগিরই আবেদনপত্র সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্দোলনরত ভর্তিচ্ছুদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “মামলা তুলে নিলে প্রচলিত পদ্ধতিতে ভর্তি করা হবে। মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
অবশ্য তার আগেই ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, শিগগিরই এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বৈঠকে অংশ নেওয়া মো. ফয়েজ বলেন, “আলোচনা ফলপ্রসূ হয়নি। আমরা আমাদের দাবি নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক কথাই বলতে পারিনি।”
পরীক্ষা পদ্ধতি নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘স্পষ্ট নয়’ বলেও তিনি উল্লেখ করেন।
ফয়েজ জানান, মামলা ...
পদ্মা সেতু :সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে সোমবার সাংবাদিকদের সামনে আসতে পারেন অর্থমন্ত্রী
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরানোর চেষ্টা এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলতে সোমবার সাংবাদিকদের সামনে আসতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার অ্যাসোসিয়েশন অব সেক্রেটারিজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনালস ইন এশিয়া প্যাসিফিকের (আশা) ২১তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি আগামীকাল সম্ভবত কথা বলতে পারি।”
এর আগে গত বুধ্বার এ বিষয়ে অর্থমন্ত্রীর বিবৃতি দেওয়ার কথা থাকলেও ওইদিন তা স্থগিত করা হয়।
সেদিন মুহিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, “আমার হাতে এখনো সময় রয়েছে। এরপর আমি কথা বলব।”
বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার সব বাধা-বিপত্তি কেটে যাচ্ছে- অর্থমন্ত্রী গত সপ্তাহে এমন ইংগিত দিলেও ২৫ অগাস্ট একাধিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পদ্মা সেতু প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান শর্ত অনুযায়ী পদত্যাগে রাজি ...





























