Time 2012 September 03 | বাংলা কন্ঠ

Daily Archives: September 3, 2012

নির্দলীয় সরকারের বিল উত্থাপন হবে, এমন নিশ্চয়তা না পেলে সংসদে যাচ্ছে না বিএনপি

Parlament সংসদের চলতি অধিবেশনে যোগ দিচ্ছে না বিএনপি। দলটি বলছে, নির্দলীয় সরকারের বিল উত্থাপন হবে, এমন নিশ্চয়তা পেলে তবেই ফিরবে তারা। সংসদ অধিবেশন শুরুর আগের দিন সোমবার বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক একথা জানিয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টায় নবম সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে। জাতীয় প্রেসক্লাবে এক সভায় ফারুক বলেন, “সংসদকে সরকার অকার্যকর করে রেখেছে। বিরোধী দলের কোনো নোটিস গ্রহণ করা হয় না। তাই আমরা কাল (মঙ্গলবার) সংসদ অধিবেশনে যোগ দেব না।” সংসদে যোগদানের বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, “ক্ষমতাসীন দল থেকে সংসদে নির্দলীয় সরকারের বিল উত্থাপন করার খবর আসবে, এমন নিশ্চয়তা পেলে আমরা সংসদে ফিরে যাব।” টানা ৮৩ দিন অনুপস্থিতির পর সর্বশেষ গত ১৮ মার্চ সংসদ অধিবেশনে যোগ দেয় বিএনপিসহ বিরোধী ...

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ের ৩০ দিনের মধ্যে আপিল

PM-Cabinet যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ের পর আপিলের সময়সীমা কমিয়ে এই সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আপিলের সময়সীমা কমানোর সঙ্গে সঙ্গে রায়ের দিনই আসামি পক্ষ যেন এর অনুলিপি (সার্টিফায়েড) পায়, সেই বিধানও যোগ করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ (আদালত) (দ্বিতীয় সংশোধন) আইনের’ খসড়া অনুমোদিত হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছেন। বর্তমান আইনে ট্রাইব্যুনালে রায়ের পর ৬০ দিন পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে। এটা সংশোধন করে সময়সীমা ৩০ দিন করা হচ্ছে। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিষ্পত্তির ক্ষেত্রে দেরি এড়াতেই যে নতুন করে আইন সংশোধন হচ্ছে, তা স্পষ্ট। সচিব বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে রায়ের বিরুদ্ধে বিবাদি পক্ষের আপিল জমা দেওয়ার সুবিধার জন্যই স্বাক্ষরিত কপি রায়ের দিনই সরবরাহের বিধান করা ...

বিরামপুর সরঃ বালিকা বিদ্যালয়ে তালা ॥ সহকারী শিক্ষকের বদলী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন!

Birampur-Photo-02-09-12 বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুল ইসলামের বদলী আদেশ প্রত্যাহার দাবী আন্দোলনে যুক্ত হয়েছে দুর্ণীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল আলমের বদলী দাবী। ছাত্রীদের ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আন্দোলন ৩ সেপ্টেম্বরও অব্যাহত ছিল। ছাত্রীরা জানিয়েছে যতদিনে দাবী আদায় না হবে ততদিন কাশ বর্জন করে তাদের আন্দোলন চলবে। অভিভাবকরা বিদ্যালয়টির জিবি সভাপতি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করলেও তিনি কোন উদ্যোগ নেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রোখসানা বেগম মুঠো ফোনে জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল আলম আনুষ্ঠানিক ভাবে না জানানোয় তিনি কোন উদ্যোগ নেবেন না। গত ১ সেপ্টেম্বর দাবী আদায়ে ছাত্রীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল আলমকে অবরুদ্ধ করে রাখে। ছাত্রী-অভিভাবকদের শিক্ষক হাফিজুল ইসলামের বদলী আদেশ ...

জয়পুরহাটে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

Joypurhae-Yeaba--soho-Atok- জয়পুরহাটে গোপনে বিক্রির সময় ক্রেতা সেজে অঅমদানি নিষিদ্ধ ১’শ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজন জয়পুরহাট সরকারী কলেজ ছাত্র। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে,‘শহরের জয়পুরহাট চিনিকল চত্বরে গোপনে ইয়াবা'র বেচাকেনা হবে’- গোপন সূত্রে পাওয়া এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সাদা পোশাকে ক্রেতা সেজে পুলিশ ইয়াবা কেনার ভান করে উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে ইয়াবার দরদাম করার সময় এএসএম সাব্বির হোসেন সুইট (২৭)ও ইফতেখারুল আলম রবিন(২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১’শ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করে।মিয়ানমার বা অন্য কোন দেশের তৈরি হলেও আটক ইয়াবা গুলো ভারত হয়ে জয়পুরহাটজয়পুরহাটে গোপনে বিক্রির সময় ক্রেতা সেজে অঅমদানি নিষিদ্ধ ১’শ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ...

ঝিনাইদহে গ্রীস্মকালীন টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা

Jhenida-Tomato-Cultivet-Pic ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গ্রীস্মকালীন বারি হাইব্রিড-৪ টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। অসময়ে সুস্বাদু সবজি হওয়ার কারণে চাহিদাও রয়েছে প্রচুর। রোজার মধ্যে টমেটো বিক্রি করে ভাল লাভ করেছেন তারা। উপজেলার কুল্লাপাড়া গ্রামে প্রায় ৩০ জন চাষী প্রায় ২০ বিঘা জমির প্রদর্শনী প্লটে এই টমেটো চাষ করেছেন। মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই অংগ) ও উপজেলা কৃষি অফিস টমেটো চাষে সার্বিক সহযোগিতা করছে কৃষকদের। টমেটো চাষী আব্দুস সাত্তার জানান, গ্রীস্মকালে সচারচর এই টমেটো দেখা না গেলেও কুল্লাপাড়া ও রঘুনাথপুর গ্রামের ৩০ জন কৃষক এ বছর টমেটো চাষ করেছেন। অসময়ে চাষ হওয়ায় টমেটোর বিশাল চাহিদা থাকে। ফলে দামও পাওয়া যায় ভালো। তিনি বলেন, এ মৌসুমে ১৮ হাজার টাকা ...