Daily Archives: September 5, 2012
মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাটে পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন বারইয়ারহাট পৌর এলাকা অতিক্রম করার সময় কলেজ গেইট এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। অজ্ঞাতনামা ব্যক্তির বয়স আনুমানিক ৫০। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বারইয়ারহাট পৌর মেয়র তাহের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইলিয়াছ রিপন, মীরসরাই (চট্টগ্রাম)
শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে ০৫ সেপ্টেম্বর বুধবার ভোরে ট্রাক চাপায় রেজোয়ান আহমেদ (২০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। নিহত রেজোয়ান ঝিনাইদহ উপজেলা সদরের মোল্লাপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়- সিলেট থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৩৭৫) ভোর সাড়ে ৪টায় শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে আসলে চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় এর হেলপার রেজোয়ান রাস্তায় ছিঁটকে পড়ে এবং পেছন থেকে অপর একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। এ ছাড়া ট্রাক দুইটি আটক করে। তবে দুই ট্রাকের চালক পালিয়ে যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ...
নবাবগঞ্জে ৭ হেরোইন সেবীকে ভ্রাম্যমান আদালতে সাজা
০৫ সেপ্টেম্বর বুধবার দিনাজপুরের নবাবগঞ্জে হেরোইন সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে- উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আহসান হাবিব এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজা প্রাপ্তরা হল উপজেলার বাদেহরিনা গ্রামের আব্দুস সামাদের পুত্র আব্দুল মান্নান (৬৫), বুজরুক হরিনা গ্রামের আব্দুল কাদেরের পুত্র মহিদুল (৩৮), একই গ্রামের নায়েব উদ্দিনের পুত্র সোহরাব (৪০), রহমান আলীর পুত্র কামাল উদ্দিন (২৭), বয়রা গ্রামের হবিবর রহমানের পুত্র দুলাল (৪০) প্রত্যেকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। এদিকে অপর ২জন মুখুরিয়া গ্রামের ইয়াছিনের পুত্র জিয়াদী (২৫) সাহাবুদ্দিনের পুত্র আশিক আলী (২২) দ্বয়কে ২মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
রাজশাহীর দূর্গাপুরে চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগ ॥ ভণ্ড কবিরাজ ও সহযোগী গ্রেফতার
চিকিৎসা দেওয়ার নাম করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাজশাহীর দুর্গাপুরে রোগী ধরা দালালসহ ভণ্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর থানায় ভণ্ড কবিরাজ ও রোগী ধরা দালালের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ করার প্রেেিত তাদের আটক করা হয়।
দুর্গাপুর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ০১ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর গ্রামের এক দম্পতি দুর্গাপুর উপজেলার যুগিশো গ্রামের রোগী ধরা দালাল তরিকুল ইসলামের মাধ্যমে তেঘরিয়া গ্রামের কবিরাজ আমির হামজার বাড়িতে যান। এসময় চিকিৎসা নিতে আসা দম্পতিকে আলাদা ঘরে রেখে দৈহিক মিলনে বাধ্য করেন ভন্ড কবিরাজ ও দালাল। এরপর চিকিৎসা খরচ বাবদ স্বামীর কাছ থেকে ৭ হাজার টাকা নেন।
পরে প্রতারিত দম্পতি দুর্গাপুর থানায় এসে ভণ্ড কবিরাজ আমির হামজা ও রোগী ধরা দালাল ...
ঝিনাইদহের হরিণাকুন্ডে এক ব্যক্তিকে জবাই করে হত্যা
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ময়েনখালী গ্রামের মাঠে আলাউদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত আলাউদ্দিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলা কন্ঠকে জানান, কুষ্টিয়ার ইবি থানার আব্দালপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে আলাউদ্দিন গত প্রায় ১ মাস নিখোজ ছিল। গত রাতে কে বা কারা হরিণাকুন্ডু উপজেলার ময়েনখালী গ্রামের মাঠে আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ খবর পেয়ে ০৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরো জানান, ...






























