Daily Archives: September 11, 2012
হামলাকারীদের শাস্তি না হলে কঠোর কর্মসূচি : ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের ওপর ‘হামলাকারীদের’ বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপির ছাত্র সংগঠনটি।
তা না করা হলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে ছাত্রদল।
সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েল এ দাবি জানান।
তিনি বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান ও ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না করলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেবে। ’’
এই ছাত্রদল নেতা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রদলের গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।
সোমবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাছে তিন ছাত্রদল কর্মীকে মারধর করা হয়।
হামলার শিকার তিনজন হলেন- আব্বাস আলী, সোহাগ ও রাশেদ। আব্বাস ও সোহাগ স্যার সলিমুল্লাহ হল এবং রাশেদ সার্জেন্ট ...
হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সরাসরি দায়ী নয়
হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ সরাসরি দায়ী নয় বলেই মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।
সোমবার মতিঝিলে এফবিসিসিআই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এ কে আজাদ এক প্রশ্নের জবাবে বলেন, “সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি। হলমার্ক সম্পর্কিত কোনো কিছু পরিচালনা পর্ষদে ওঠেনি।”
“তাই আমরা সরাসরি পরিচালনা পর্ষদকে দায়ী করছি না। সরাসরি পরিচালকদের ব্যর্থতা দেখছি না। ব্যবস্থাপনা পরিচালক এবং এর নিচের পর্যায়ের কর্মকর্তারা এতে জড়িত”, বলেন আজাদ।
তারপরও তদন্তে তাদের অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, যে অসাধু ব্যাবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা এই অর্থ কেলেঙ্কারিতে জড়িত, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং ...
মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর
জটিলতার অবসান ঘটার পর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আগামী ২৩ নভেম্বর ভর্তি পরীক্ষা হবে বলে অধিদপ্তরের পরিচালক শাহ আবদুল লতিফ সোমবার জানিয়েছেন।
ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর থেকে। ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এ বছর আগের নিয়মে অর্থাৎ, পরীক্ষার মাধ্যমে মেডিকেল ও ডেন্টালে ভর্তি হচ্ছে।
হাই কোর্ট সকালেই পুরনো পদ্ধতিতে পরীক্ষা নিয়ে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করতে সরকারকে নির্দেশ দেয়। এর পরই ভর্তি পরীক্ষার তারিখ জানাল স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ...
ইয়েমেনে আল কায়েদা শাখা একিউএপি’র ২য় শীর্ষ নেতা সাঈদ আল-শেহরি নিহত
রয়টার্স- ইয়েমেনে আল কায়েদা শাখা একিউএপি’র ২য় শীর্ষ নেতা সাঈদ আল-শেহরি সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে জানিয়েছে সেদেশের সরকার।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, দেশের পূর্বাঞ্চলে হাদ্রামাউ প্রদেশে সোমবার সামরিক বাহিনীর অভিযানে শেহরি নিহত হয়েছেন। তার সঙ্গে নিহত হয়েছে আরো ৬ জঙ্গি।
এ ব্যাপারে ওয়েবসাইটে বিস্তারিত আর কিছু বলা হয়নি। তবে শেহরির মৃত্যুর বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া গেছে।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, শেহরি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন।
আবার অন্য কয়েকটি প্রতিবেদনে শেহরি যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হয়েছেন বলে ধরাণা প্রকাশ করা হয়েছে।
হাদ্রামাউয়ে ড্রোন হামলায় শেহরি গত বুধবার নিহত হয়েছেন এমন খবরও পাওয়া গেছে ইয়েমেনের এক নিরাপত্তাসূত্রে।
‘আল কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা’ (একিউএপি)’র দ্বিতীয় এ শীর্ষ নেতা ছিলেন সৌদি নাগরিক। ...
ইতিহাস গড়ে ইউএস ওপেন জিতলেন অ্যান্ডি মারে
ব্রিটিশদের ৭৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পুরুষ এককে ইউএস গ্র্যান্ড স্লাম শিরোপ জিতলেন অ্যান্ডি মারে। নোভাক জোকোভিচকে হারিয়ে তিনি এই শিরোপা অর্জন করেন।
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে চার ঘণ্টা ৫৪ মিনিটের লড়াইয়ে মারে ৭-৬, ৭-৫, ২-৬, ৩-৬ ও ৬-২ সেটে হারান জোকোভিচকে। মারের এই জয়ের মধ্য দিয়ে ১৯৩৬ সালে ফ্রেড পেরির পর কোনো ব্রিটিশ গ্র্যান্ড স্লাম জিতলেন।
এ মুহূর্তে বিশ্বের তৃতীয় শীর্ষ বাছাই মারে এর আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম ফাইনালে হেরে যান।






























