Daily Archives: September 14, 2012
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পশ্চিম পুকড়া গ্রামে জমির সংক্রান্তবিরোধের জের ধরে ১৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে জনাব আলী (৪৫), শফিক মিয়া (২২), শিপন মিয়া (২০), খোকন আহমদ (১৪), খসরু মিয়া (৬৫), মুহিত মিয়া (৩০), রমজান আলী (২০), কাজল মিয়া (৪০), সাহাব উদ্দিন (৪০), মুহিন মিয়া (৩৫), নুরুল আমিন (৪০), ফারুক মিয়া (৩০) ও ইউসুফ আলীসহ ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়- পশ্চিম পুকড়া গ্রামের মুশাহিদ মিয়ার সঙ্গে বাড়ির পাশের জমি নিয়ে একই গ্রামের ফারুক মিয়ার পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে সকাল সাড়ে ১০টায় দুই ...
নবীগঞ্জে সংর্ঘষে আহত ২০
নবীগঞ্জ সদর ইউনিয়নের কানাইপুরে পূর্ব শত্র“তার জের ধরে এক রক্তয়ী সংঘর্ষে শিশু,মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত জুবেদ মিয়া(১২)কে সিলেট ওসামনী মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টাকালে পুলিশ রব্বান মিয়া(২৫) ও বাচ্চু মিয়া (৩০)কে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, গত মঙ্গলবার একটি জল মহালে মাছ ধরাকে কেন্দ্র করে উপজেলার সদর ইউপির কানাইপুর গ্রামের মেম্বার ইসমত আলী,ডাক্তার মিয়ার লোকদের সাথে একই গ্রামের আব্দুল মন্নাফের ছেলে দরাজ মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উভয় ...
তোফায়েল মন্ত্রী না হওয়ায় : রাতের খবরে আনন্দ-উল্লাশ দিনের খবরে হতাশ!
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হেভী ওয়েট নেতা ও ভোলা-২ আসনের এমপি এবং দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহম্মেদ অবশেষে মন্ত্রির আসনে অধিষ্ঠিত হচ্ছেন এ খবরে বুধবার রাত থেকেই তার নির্বাচনি এলাকায় (বোরহানউদ্দিন-দৌলতখান) আনন্দ উল্লাস চলছিল। রাতভর শুধু তার নির্বাচনি এলাকাই নয়, পুরো ভোলা জেলার আনাচে কানাচে একটাই আলোচনা ছিলো কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তোফায়েল। বিশেষ করে তার নির্বাচনি এলাকা এবং জেলা সদর ভোলায় তার সমর্থকরা অনেকেই নেতার সুখবরে মিষ্টি বিতরন করেছিলেন। বোরহানউদ্দিন-দৌলতখানে আ’লীগ নেতা-কর্মীরা আনন্দ মিছিলেরও প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার তোফায়েল আহাম্মেদ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন না দিনের এ খবরে দলীয় নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন।
তার নির্বাচনি এলাকায় গিয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থদের সাথে আলাপ করলে তারা জানান, আমাদের নেতা ...
ঝিনাইদহে শিক্ষকদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘যুক্তির পথ ধরে মুক্তির অণ্বেষ’ স্লোগান নিয়ে ঝিনাইদহে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর অধীনে বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বিতর্ক প্রতিযোগিতায় পার্শ্ববর্তী ছয়টি জেলার ছয়টি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেয়।
অংশ গ্রহণকারী জেলা সমূহ হল স্বাগতিক ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল ও মাগুরা। বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়, ‘অভিভাকের উদাসীনতা তরুন প্রজন্মের অবয়ের জন্য দায়ী’। বিষয়টির ওপর বিতর্কে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন নড়াইল তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়। রানার্স আপ হয় রায়পুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর। তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তসলিম হাসান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঝিনাইদহ সরকারি কে.সি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল বাছিত মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ...
সরকারের সকল দুর্নীতির বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে : খালেদা জিয়া
সরকারের জুলুম নির্যাতন, লুটপাট এবং সকল দুর্নীতির বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে টাঙ্গাইল জেলার নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এদিন রাত সোয়া ৯টা থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত টাঙ্গাইল জেলা দলের নেতাকর্মীদের সাথে খালেদা জিয়া বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সভায় নেতারা তাদের সাংগঠনিকসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। উপস্থিত নেতাদের মধ্যে ১৯ জন বক্তব্য রাখেন।
এসময় নেতারা খালেদা জিয়ার কাছে সরকারি দল ও পুলিশ বাহিনীর হাতে নির্যাতনের ও মিথ্যা মামলার বিষয় তুলে ধরেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন অনেকে। কেউ কেউ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও কথা বলেন।
উপস্থিত নেতারা সরকারের জুলুম নির্যাতন, লুটপাট ও ...






























