Time আন্তর্জাতিক সংবাদ | বাংলা কন্ঠ

Category Archives: আন্তর্জাতিক সংবাদ

পারভেজ মুশাররফের জামিন

Musarraf মুশাররফ বর্তমানে ইসলামাবাদের চাক শাহজাদ খামার বাড়িতে গৃহবন্দি। তার বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। কিন্তু এরই মধ্যে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করায় তিনি দেশে অবস্থান করার সুপ্রিম কোর্টের নির্দেশের মুখেও দেশ ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। মুখরক্ষা হয় এমন কোনো কারণ দেখিয়ে বিশেষত, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি দেশ ত্যাগ করতে পারেন বলেই ধারণা অনেক পর্যবেক্ষকের। ৪ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে ১১ মে’র সাধারণ নির্বাচনে অংশ নিতে পাকিস্তানে ফিরেছিলেন মুশাররফ। কিন্তু তার বিরুদ্ধে নানা মামলা থাকায় তাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হয়। নির্বাচনে জয় লাভ করেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এর প্রধান নওয়াজ শরীফ। পাকিস্তানে গ্রেপ্তার হওয়া মুশাররফই প্রথম সাবেক সেনা প্রধান। পাকিস্তানের শীর্ষ ...

হ্যানচারের রয়েল সোসাইটি এওয়ার্ড লাভ

philip hensher বাংলাদেশ বিষয়ক গ্রস্থ লিখে রয়েল সোসাইটি  লিটারেচার এওয়ার্ড ২০১৩ লাভ করলেন ইংরেজ লেখক ফিলিপ হ্যানচার। লেখক  ফিলিপ হ্যানচার বাংলাদেশের জীবনযাত্রা, সামাজিক মূল্যবোধ ও ইতিহাস ঐতিহ্য নিয়ে ২০১২ সালে ‘‘সিনস ফর্ম আর্লি লাইফ’’ নামে এই গ্রন্থটি রচনা করেন। লন্ডনের স্বনামখ্যাত প্রকাশনা সংস্থা হারপারস কলিনস এই গ্রন্থটি প্রকাশ করে। যার মূল্য ধরা হয়েছে ১৮.৯৯ আঠারো পাউন্ডস নিরানব্বই পেন্স বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই হাজার তিনশ টাকা । ফিলিপস হ্যানচারের বাঙ্গালী বন্ধু ও পার্টনার জাবেদ মাহমুদ যার জন্ম বাংলাদেশের ঢাকায় স্বাধীনতা যুদ্ধের ঠিক এক বছর পূর্বে ১৯৭০ সালে। জাবেদ মাহমুদ কিভাবে বাংলাদেশে বড় হয়েছেন, দেখছেন বাংলাদেশের চালচিত্র এই সব বিষয় নিয়েই জাবেদ মাহমুদের জবান বন্ধি ফুটিয়ে তুলেছেন ব্রিটিশ এই লেখক। সুপাঠ্য এই গ্রন্থে বাংলাদেশকে ...

নওয়াজ শরিফকে ওবামার অভিনন্দন

Obama-nawaz যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ী হওয়ায় নওয়াজ শরিফকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার রাতে ওবামা পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে ফোন করেন। বারাক ওবামা নওয়াজকে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং শিগগিরই নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও এ ধরণের প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য তার সাহসের প্রশংসা করেন। ফোনে ওবামা আরো বলেন, “যুক্তরাষ্ট্র আপনার অবস্থানকে সম্মান করে। আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি এবং আমি আশা করি আমাদের খুব শিগগিরই দেখা হবে।” যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় বলে জানান ওবামা। অভিনন্দন জানানোর জন্য ওবামাকে ধন্যবাদ জানান নওয়াজ শরিফ। এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া নওয়াজ শরিফকে অভিনন্দন ...

পাকিস্তানে মহোৎসব: নাওয়াজ শরিফের নিরঙ্কুশ জয়

Nowaj অবশেষে পাকিস্তানের সাধারণ নির্বাচনে নাওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ(পিএমএল-এন)’র নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে পাকিস্তানিদের ১৪ বছরের গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন সত্যি হল। শনিবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মত এক নির্বাচিত সরকার থেকে আরেক সরকারে রদ-বদল হল। এদিকে সরকারি পক্ষে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অধিকাংশ আসন হারিয়ে পরাজিত হয়। তালেবান হামলার কারণে অবাধে নির্বাচনী প্রচারণা চালাতে না পারা ধর্মনিরপেক্ষ দলগুলোর অন্যতম এটি। পিপিপির পাওয়া আসনের অধিকাংশই সিন্ধু প্রদেশের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোট গ্রহণ সফলভাবে সম্পন্ন হলেও এসময় বিভিন্ন জায়গায় অতর্কিত হামলায় ২৪ জন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। নির্বাচন কমিশনের মুখপাত্র জানান, নাওয়াজ শরিফের দল ৬০ শতাংশ আসন পেয়ে ভোটে জয়যুক্ত হয়। উল্লেখ্য, ...

সৌদি প্রবাসীদের অনলাইনেও রেজিস্ট্রেশন

worker- সৌদি সরকারের সদ্য ঘোষিত শ্রমিকদের ইকামা স্ট্যাটাস ঠিক করা থেকে শুরু করে শ্রমিক সংশ্লিষ্ট যাবতীয় কাজ আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। অতিরিক্ত ভিড় সামলাতে বৃহস্পতিবারের ছুটি বাতিলসহ প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত কাজ করতে সংশ্লিষ্ট শ্রম অফিসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এ কাজগুলো করতে সময় বাঁচাতে ৯০% কাজ অনলাইন সুবিধার আওতায় আনা হয়েছে। যেকোনো শ্রমিক ইচ্ছে করলে ঘরে বসেই অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে তার সমস্যার সমাধান করতে পারবে। সৌদিতে শ্রমিক সরবরাহ করে এমন কয়েকটি দেশের প্রতিনিধিদের নিয়ে গত রাতে রিয়াদে একটি রুদ্ধদার বৈঠক করে সৌদি প্রশাসন। এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, এককথায় বলতে গেলে এখানে ...