Time উপজেলা সংবাদ | বাংলা কন্ঠ

Category Archives: উপজেলা সংবাদ

পীরগঞ্জে রাকাব গ্রাহকদের টাকা আত্নসাতের ঘটনায় ব্যবস্থাপক ঘেড়াও

Rakub সোনালী ব্যাংক, হলমাক, ডেসটেনির পর এবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব)ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার লোহাগাড়া শাখায় প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্নসাতের ঘটনা ঘটেছে। গ্রাহকের কাছ থেকে রশিদ মুলে টাকা জমা নিয়ে গ্রাহকের একাউন্টে জমা না করায় গ্রাহকরা রোববার ব্যাংকের ব্যবস্থাপককে ঘেড়াও করে। রাকাবের লোহাগাড়া শাখায় স্থানীয় ব্যবসায়ী মোজাম্মেল তার সিসি একাউন্টে গত বছরের নভেম্বরে ৭ লাখ টাকা জমা করেন পরে জানতে পারেন একাউন্টে পোষ্টিং দেওয়া হয়েছে মাত্র আড়াইলাখ টাকা। এ খবর জানা জানি হলে ওই ব্যাংকের একাউন্ট হোল্ডাররা তাদের নিজ নিজ একাউন্টে খোজ নিয়ে জানতে পারেন অনেকের রশিদ মুলে জমার টাকা পোষ্টিং দেওয়া হয়নি। এমন প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্নসাত করেছেন ব্যাংকের এক শ্রেনীর অসাধু কর্মকর্তা-কর্মচারী। এ নিয়ে আতংক ছড়িয়ে ...

চুনারুঘাট বাজারে ৭ দিনে ৩ দোকানে চুরি

চুনারুঘাট বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে তিনটি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত রবিবার দিবাগত রাতে পৌরশহরের মেইন সড়কের পার্শ্বে অবস্থিত ইফতি এন্টারপ্রাইজে চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোরেরা ওই দোকানের সার্টারের ৩টি তালা ভেঙ্গে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এর আগে গত সোমবার রাতে একই রোডে মা টেলিকম ও মেঘনা ইলেকট্রনিক্সের দোকানের তালা ভেঙ্গে চোরেরা প্রায় অর্ধ-লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া দোকান ৩টি চুনারুঘাট থানা কমপ্লেক্সের ২শ গজ দক্ষিণে অবস্থিত। গতকাল সোমবার ইফতি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী অবসর প্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার মতিন চৌধূরীর চুনারুঘাট থানায় একটি জিডি করেছেন। ইতিপূর্বে চুনারুঘাট বাজারে আরোও ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ফলে ব্যবসায়ীদের মাঝে চুরির আতংক ও পুলিশের ...

নবীগঞ্জে শিক্ষকদের উন্নত শিক্ষাদানে কর্মশালা শুরু

pic nabigonj trening আমেরিকান দূতাবাস এবং  ইমপাওয়ারমেন্ট এন্ড হিউম্যান ডেভেলাপমেন্ট সোসাইটির উদ্যোগে নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন আলিয়া ও দাখিল মাদ্রাসার সুপার ও ইংরেজী শিক্ষকদের উন্নত ইংরেজী শিক্ষাদান নির্দেশনার উপর দুইদিন ব্যাপী  কর্মশালা শুক্রবার সকালে উপজেলার নহরপুর সিনিয়র দাখিল মাদ্রাসার মিলনায়তনে শুরু হয়। উক্ত কর্মশালা উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন ইমপাওয়ারমেন্ট এন্ড হিউম্যান ডেভেলাপমেন্ট সোসাইটির চেয়ারপারসন মোছাম্মাৎ বদরুন্নেসা। ট্রেনিং-কো-অর্ডিনেটর কামাল আহমদ আম্বিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম,এ আহমদ আজাদ,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ,নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম দৈনিক হবিগঞ্জের আয়নার নির্বাহী সম্পাদক মোঃ আলাউর ...

মহাদেবপুরে সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে জ্বাল দলিল রেজিষ্ট্রির অভিযোগ

নওগাঁর মহাদেবপুর উপজেলা সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে জ্বাল দলিল রেজিষ্ট্রির অভিযোগ করা হয়েছে। উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের আব্দুল গফুরের মেয়ে সাহারা বেগম (৪৫) অভিযোগ করেন যে, তিনি সাব রেজিষ্ট্রি অফিসে উপস্থিত না হলেও তার নাম করে অন্য একজন মহিলা দলিল করে দিয়েছে। তার ছবির সাথে দলিল দাতা মহিলার মিল না থাকলেও সাব রেজিষ্ট্রার অবৈধভাবে সে ভূয়া দলিল রেজিষ্ট্রি করেন। সাহারা বেগম বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান যে, চাঁন্দাস ইউনিয়নের অনন্তপুর গ্রামের আফসার আলীর সাথে ৩০ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর তার পিতা তার ও তার স্বামীর নামে ৫৯ শতক জমি কিনে দেন। কিন্তু আফছার পুরো সম্পত্তিই তার নামে লিখে দেয়ার জন্য চাপ দেয়। এনিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিবাদ ...

বেনাপোল বন্দরে ওসির বিরুদ্ধে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

pic---16-may-13 বেনাপোল বন্দর থানার ওসির বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও ঘুষ বাণিজ্যের  অভিযোগে বৃহস্পতিবার বিকালে বেনাপোল পৌরসভার আফিল চেম্বারে  সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় শার্শা উপজেলা  ছ্ত্রালীগের সভাপতি আব্দুর রহিম সর্দার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন খুরশিদ মিলন, রিপন হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল, আসাদুজ্জামান সোহাগ লিখিত বক্তব্যে তিনি বলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল ও বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপুকে বেনাপোল বন্দর থানার ওসি মিজানুর রহমান যোগদানের পরপরই চায়ের দাওয়াত দিয়ে ডেকে থানায় নিয়ে যায়। সেখানে ওসি মিজানুর তাদেরকে মাদক ও অস্ত্র ব্যবসা করার প্রস্তাব দেন। এ সময় তারা ঘৃনা ভরে ওসির প্রস্তাব ...