Time জাতীয় সংবাদ | বাংলা কন্ঠ

Category Archives: জাতীয় সংবাদ

আমার বইয়ের যে উদ্ধৃতি দেওয়া হয়েছে, তা সঠিক নয়: মওদুদ

Moudud-ahmed “কর্নেল তাহেরের মৃত্যুদণ্ডের অনেক আগেই জিয়াউর রহমান তাকে মৃত্যুদণ্ড প্রদানে মনস্থির করেছেন বলে আমার লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। আমার বইয়ে এ জাতীয় কোনো বক্তব্য নেই।” বুধবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বক্তব্য তুলে ধরেন। প্রসঙ্গত, সোমবার কর্নেল তাহেরসহ অন্যদের গোপন বিচার, সাজা কার্যকর ও বিচার নিয়ে করা রিটের ওপর দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই রায়ের অভিমতে বলা হয়, ‘ট্রাইব্যুনাল গঠনের অনেক আগেই জেনারেল জিয়াউর রহমান কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড প্রদানে মনস্থির করেন।’ আর এ বিষয়ে আদালত সূত্র হিসেবে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত ‘ডেমোক্রেসি অ্যান্ড চ্যালেঞ্জ অব ...

পাচার : ব্রাজিলে ৮০ বাংলাদেশিকে উদ্ধার

aerea ব্রাজিলের বার্তা সংস্থা এজেন্সি ব্রাজিলের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, দেড় হাজার মার্কিন ডলার বেতনের লোভ দেখিয়ে দালালরা এই বাংলাদেশিদের ব্রাজিলে নিয়ে যায়। কিন্তু এজন্য তাদের গুণতে হয় প্রায় ১০ হাজার ডলার (প্রায় আট লাখ টাকা)। রাজধানী ব্রাসিলিয়ার নিকটবর্তী সামামবাইয়া শহরের আটটি বাড়ি থেকে বুধবার এই ৮০ জনকে উদ্ধার করে পুলিশ। ফেডারেল মার্শাল ডেনিস কেলিকে উদ্ধৃত করে এজেন্সি ব্রাজিল জানিয়েছে, বাংলাদেশ থেকে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পেরু,বলিভিয়া বা গায়ানা হয়ে তাদের ব্রাজিলে নিয়ে যায় পাচারকারীরা। ভিসা ছাড়াই ব্রাজিলে প্রবেশের পর তারা সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করে। পরে পাচারকারীদের সহায়তায় তাদের কাজ জোটে হিমাগার,নির্মাণ প্রতিষ্ঠান বা গাড়ির গ্যারেজে। এই পাচারকারী চক্রের সঙ্গে জড়িত ১৪ জনকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পরোয়ানা ...

কর কমলো সিম কার্ডে

Mobile-SIM দ্বিতীয়বারের মত মোবাইল ফোনের সিম কার্ডের ওপর  থেকে কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মূল্য সংযোজন কর (মূসক) ৬শ’ টাকা থেকে কমিয়ে তিনশ’ টাকা করা হয়েছে। ২০১১-১২ অর্থবছরে সিম কার্ডের ওপর মূসক ছিল ৬শ’ টাকা। এছাড়া থ্রিজি লাইসেন্সের ওপর মূল্য সংযোজন করও কমানো হয়েছে। তবে ৩২ কিলোবাইট ধারণ ক্ষমতাসম্পন্ন সিম কার্ডের ওপর ০ দশমিক ৫৫ সেন্ট এবং ৬৪ কিলোবাইট ধারণক্ষমতার সিম কার্ডের ওপর ০ দশমিক ৬৫ সেন্ট ট্যারিফ ভ্যালু চালু আছে। বৃহস্পতিবার বিকেলে এনবিআরের এক জরুরি বৈঠকে সিমের কর ও থ্রিজি লাইসেন্সের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করার এ সিদ্ধান্ত হয়। এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ৬ মোবাইল অপারেটর কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর এ ...

২২ দিনের রিমান্ডে বাবুনগরী

Babu-nagori- ৫ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলায় হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে এ মামলায় তাকে ৯ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে বৃহস্পতিবারই তাকে আদালতে হাজির করা হয়। এছাড়া পৃথক দু’টি মামলায় ৯ দিন করে মোট ১৮ দিনের রিমান্ড আবেদনও মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মতিঝিল থানা পুলিশের পক্ষে হত্যা ও বিস্ফোরক মামলায় ৬দিনসহ অন্য দু’টি মামলায় ১০ দিন করে মোট ২৬ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।। রিমান্ড আবেদন সূত্র জানায়, ১৩ দফা আদায়ের জন্য হেফাজতের সঙ্গে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা যুক্ত হয়ে গত ৫ ...

নেতাদের ‘আমলনামা’ হাসিনার হাতে

Sk-Hasian-AL-Leader বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় একথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে অনুষ্ঠিত ওই সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় নেতাদের আচরণ ‘ঠিক’ করার পরামর্শ দেন। শেখ হাসিনা বলেন, “গোয়েন্দা সংস্থা নয়, আমি নিজের মতো করে জরিপ করি। “তিনটা ডিভিশনের তথ্য আমার হাতে আছে, বাকি চারটি ডিভিশন আসছে। ওই জরিপ আমি নিজেই দেখি। তারপর, অন্যদের মতামতের সঙ্গে টালি করে মেলাবো।” নির্বাচনের কয়েক মাস আগে নেতাদের উদ্দেশে এই সতর্কবার্তা দিলেন শেখ হাসিনা। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সরকার গঠন করে। আগামী সংসদ নির্বাচনকে ‘বিশ্বকাপ ফুটবল ফাইনাল’ আখ্যায়িত করে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভায় বলেন, “নির্বাচনে জিততে যা যা করার করতে হবে। কোন্দল থাকবে না। নেতায় নেতায় দ্বন্দ্ব ঝেড়ে ...