Category Archives: জেলা সংবাদ
গাইবান্ধার জেলা প্রশাসনের এমএলএসএস পদে নিয়োগ বন্ধে হাইকোর্টে একটি রিট
গাইবান্ধার জেলা প্রশাসনের ৯২টি এমএলএসএস পদে নিয়োগ বন্ধে বয়স সংক্রান্ত জটিলতাসহ নানা অভিযোগে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। মহামান্য হাইকোর্ট মঙ্গলবার ১৮ জুন সচিব, সংস্থাপন মন্ত্রণালয় ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট পক্ষের বরাবরে কেন রুল জারি করা হবে না সেই মর্মে একটি কারণ দর্শাও নোটিশ জারি করেন।জানা গেছে, ১৯৯৯ সাল থেকে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক জেলা প্রশাসনের আওতাধীন বিভিন্ন সেকশনে বিনা বেতনে ভবিষ্যতে চাকুরিতে নিয়োগ প্রাপ্তির আশ্বাস নিয়ে ২৫ জন ওমেদার পিয়ন কাজ করে আসছে। স¤প্রতি জেলা প্রশাসক উক্ত পদ সমূহে গাইবান্ধার জেলা প্রশাসন কর্তৃক এমএলএসএস পদে নিয়োগ বন্ধে হাইকোর্টে রিট পিটিশনএমএলএসএস নিয়োগের নিমিত্তে ২০১১ সালের ১৪ নভেম্বর তারিখে সংবাদ পত্রে সর্বশেষ একটি বিজ্ঞপ্তি প্রকাশ ...
দিনাজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানব বন্ধন
দিনাজপুরে বেতন বৈষম্য নিরসনসহ ২ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচী করেছে।
১৯ জুন বুধবার বেলা ১২টার সময় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে দিনাজপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ বেতনের বৈষম্য নিরসনসহ ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে একটি মানব বন্ধন করেছে। মানব বন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি পেশ করেছে। মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে দিনাজপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের সকল সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর
নারায়ণগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে বন্দর উপজেলার শান্তিনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বন্দর থানার ওসি আক্তারুজ্জামান জানান, শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটির পড়নে ছিল কালো রংয়ের একটি প্যান্ট ও কালো রংয়ের এক জোরা সেন্ডেল। লাশটির কপালে একটি আঘাতের দাগ পাওয়া গেছে। পুলিশের ধারণা ২-৩ দিন আগে অজ্ঞাত এই যুবককে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়। পর লাশটি ভাসতে ভাসতে এই স্থানে চলে আসে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শরীফুল ইসলাম (সুমন),নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে জেনারেল হাসপাতালে রোগীদের ভোগান্তি
নারায়ণগঞ্জ জেলা শহরে অবস্থিত নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে রোগীদের চরম ভোগান্তির অভিয়োগ পাওয়া গেছে। অধিকাংশ চিকিৎকরা দুপুর ১২ টার আগে হাসপাতালে আসছেন না। চিকিৎসকদের কথামত বাইরে থেকে ঔষধ কিনতে হচ্ছে রোগীদেরকে। যেখানে সরকারিভাবে ঔষধ পাবার কথা রোগীদের সেখানে তাদেরকে ঔষধ না দেয়াতে বাধ্য হয়ে তাদেরকে চড়া দাম দিয়ে বাইরে থেকে ঔষধ কিনতে হচ্ছে। ভুক্তভোগী রোগীরা জানায়, রোগীদের বিভিন্ন পরিক্ষাগুলো ডাক্তারদের নির্দেশ মতো যেখানে করতে বলা হবে ঠিক সেখানেই করতে হচ্ছে। অন্যদিকে ঔষধ কোম্পানীর পাশাপাশি হাসপাতালের বাইরে থাকা ফার্মেসীগুলোরও প্রতিনিধিরা এই হাসপাতালটির ডাক্তারদের সাথে সমযোতা করে ঔষধ বিক্রি করছে। এতে করে ডাক্তার পাচ্ছেন তাদের নির্দিষ্ট পরিমান কমিশন। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ডিসপেনসারীতে একজন ঔষধ বিতরন করছেন রোগীদের মাঝে।
এসব ঔষধের মধ্যে ছিল ...
বরগুনা পলিটেকনিক ইনিস্টিটিউটে ছাত্র-পুলিশ সংঘর্ষে আহত ২৫
বরগুনা পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্রীদের যৌন হয়রাণীসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধে বাঁধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় । এতে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ শিলমনি চাকমাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। আহত অন্যান্য পুলিশ সদস্যরা হলো এসআই মো. বশির আলম, মো. বেল্লাল হোসেন (ডিএসবি), মেসকতুখ, সাইদুল ইসলাম ও সাব্বির আহমেদ। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে গুরুতর আহত বেল্লাল হোসেনকে বরিশাল পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ছাত্ররা হলো শওকত, এমরান, আবুল হোসেন, মনির ও নজরুল ইসলাম। গতকাল বুধবার সকালে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে এঘটনা ঘটে।
জানাগেছে, বরগুনা পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্রীদের যৌন হয়রানীসহ বিভিন্ন অভিযোগে কলেজ অধ্যক্ষ মাসুদুর রহমানকে অপসারণের দাবিতে গত ০১ জুন ...





























