Category Archives: বিনোদন সংবাদ
নতুন বিজ্ঞাপনে সোনাক্ষী
বলিউডের দাবাং’খ্যাত নায়িকা সোনাক্ষী সিনহা ভাটিকা হেয়ার অয়েলের নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এরইমধ্যেই তিনি নতুন এ বিজ্ঞাপনটির শুটিং শেষ করেছেন।
২৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ভাটিকা নারিকেল তেল এমনিতেই বেশ জনপ্রিয়। আর আমি নিজেও প্রতিদিন চুলে তেল ব্যবহার করি। আর ভাটিকার নতুন এ তেল ব্যবহারে চুলকে আরো বেশি আকর্ষণীয় দেখা যাবে।
তিনি আরো বলেন, ভাটিকার নতুন এই তেলটি সত্যিই চমৎকার। আর এ নারকেল তেলটিতে হেনা, আমলা, লেমন এবং নিমসহ মোট আটটি হার্বাল উপাদান রয়েছে।
প্রসঙ্গত, ভাটিকা তেলের জন্য ইতিমধ্যে দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা প্রভুকে ব্রান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ করা হয়েছে।
ক্যান্সার আক্রান্ত খেয়া মুম্বাই যাচ্ছেন
নবীন প্রজন্মের কন্ঠশিল্পী খেয়া ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার উদ্দেশ্যে ২৩ মে খেয়া ভারতের মুম্বাই যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার চিকিৎসার খরচ সম্পূর্ণ জোগাড় হয়নি।
বাংলানিউজকে খেয়া জানিয়েয়েছেন, ক্যান্সার চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে ১৫-২০ লক্ষ টাকার প্রয়োজন। এরমধ্যে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে চার লাখ টাকা জোগাড় হয়েছে। এখনো অনেক টাকা দরকার।
প্রসঙ্গত, গত পহেলা এপ্রিল প্রকাশ হয় খেয়ার প্রথম একক ‘মন মানে না’। ঐদিনই জানা যায় খেয়ার ক্যান্সার আক্রান্ত। চিকিৎসার খরচ বাবদ খেয়ার প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন সঙ্গীতাঙ্গনের অনেকেই।
খেয়াকে সাহায্য করতে পারেন – মালিহা তাবাসসুম খেয়া, হিসাব নং- ১৭১১০১০৩২৪১৭৫, ডাচ-বাংলা ব্যাংক লি., ধানমন্ডি সাত মসজিদ রোড শাখা।
বৃটেনে সাংবাদিকদের সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যা
বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে রাজনীতিবিদের সৌজন্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ। ব্যাতিক্রমী এই অনুষ্টানের আয়োজক যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী। সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্টান। অনুষ্টানে দেশাত্মবোধক, রবীন্দ্র সঙ্গীত, ও শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন লন্ডনের স্বনামখ্যাত শিল্পি হিমাংশু গোস্বামী, রাজিয়া রহমান, নূরজাহান শিল্পি ও বাংলাদেশ থেকে আগত রবীন্দ্রসঙ্গীত শিল্পি সাগরিকা জামালী। আনোয়ারুজ্জামান চৌধুরী ও শিল্পিদের সাথে সঙ্গীত পরিবেশন করে অনুষ্টানটিকে মাতিয়ে তোলেন। অনুষ্টানে জাদু প্রদর্শন করেন মানিকুর রহমান গণী। গতকাল ১৭মে রাতে ইষ্ট লন্ডনের মিলনার রোডের ইমপ্রেশন কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের জন্যে আয়োজিত ব্যাতিক্রমী এই অনুষ্টানে লন্ডনে কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্টান ও নৈশভোজে ...
সঞ্জয় কারাগারে বাবুর্চি হচ্ছেন
আত্মসমর্পণের পর সঞ্জয় দত্তকে শাস্তি হিসেবে কারাগারে রান্না-বান্নার কাজ দেয়া হতে পারে। এজন্য পারিশ্রমিক হিসেবে প্রতিদিন তাকে ২৫ রুপি করে দেয়া হবে। আর ভাল করতে পারলে দৈনিক ৫০ রুপি পর্যন্ত উন্নীত করা হবে।
এছাড়াও এই বলিউড অভিনেতা পরিবার থেকে মাসিক ১৫০০ রুপি করেও ভাতা নিতে পারবেন। কারাগারে কয়েদিরা ছুতারের কাজ, কার্পেট বুনা, কিংবা চামড়ার ওয়ার্কশপেও কাজ করেন।
সঞ্জু চাইলে এগুলো থেকেও কোন একটি কাজ বেছে নিতে পারবেন। এর আগেরবার জেলে গিয়ে তিনি চেয়ার মিস্ত্রীর কাজ করেছিলেন।
এক মাসে পরিবারের সর্বোচ্চ পাঁচজনের সাথে দেখা করার জন্য বিশ মিনিটের জন্য সময় পাবেন। আগামী ১৬ মে তিনি টাডা কোর্টে আত্মসমর্পণ করবেন।
এদিকে সঞ্জয় এর জেলে যাওয়া নিয়ে সমবেদনা জানাচ্ছেন বলিউডের অনেকেই।
অভিনেতা অর্জুন রামপাল বলেছেন, ‘সঞ্জয় এর জেলে ...
বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে কেয়া
চিত্রনায়িকা শব্দটি যে কোনো দেশের চলচ্চিত্র অঙ্গনে সন্মানের। কিন্তু আমাদের দেশে আলোচনার চেয়ে বারবার সমালোচনার শিকার এ সময়ের নায়ক-নায়িকারা। সেটার অবশ্য কারণও রয়েছে।
সম্প্রতি চিত্রনায়িকা কেয়া এমনই একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে বিতর্কের শিকার হয়েছেন। সুরেশ খাঁটি সরিষার তেলের এ বিজ্ঞাপনচিত্র দেখার পর যে কারও মনে প্রশ্ন জাগবে- এটি কি কোনো বিজ্ঞাপনচিত্র না আইটেম গান। চ্যানেল সিক্সটিনে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।
আর সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বিজ্ঞাপনচিত্রটির শেয়ার হয়েছে ২৭৭১ এবং লাইক পড়েছে ১১৭৩।
কিন্তু সেটা মূলকথা নয়, একজন চিত্রনায়িকা অশালীন পোশাকে, অশ্লীল অঙ্গভঙ্গিতে সরিষার তেলের বিজ্ঞাপনচিত্রে নিজেকে উপস্থাপন করছেন-এমন মন্তব্য অনেকেরই।
সম্প্রতি এফডিসিতে শুটিং হওয়া বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা বাপ্পী সাহা।
নিজেকে প্রচারের উদ্দেশ্যে কি তাহলে এমন বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন চিত্রনায়িকা কেয়া? ...
































