মান্দায় হেরোইনসহ মাদক ব্যবসায়ি আটক
নওগাঁর মান্দা থানা পুলিশ বহস্পতিবার দিবাগত রাতে ৫০ গ্রাম হেরোইন সহ আওরঙ্গঁজেব জেবু (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী জানান, থানার এসআই আব্দুল লতিফ ও এসআই সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার দেলুয়াবাড়ি বাসষ্ট্যান্ড এলাকা থেকে হেরোইন স¤্রাট বলে পরিচিত দেলুয়াবাড়ী গ্রামের নবির উদ্দিনের ছেলে জেবুকে আটক করে।
রওশন জাহান, নওগাঁ
রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাবদ্ধতা রিসনের দাবিতে নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প এলাকায় বিক্ষুদ্ধ এলাকাবাশী তেলের ড্রাম রাস্তার উপর ফেলে ১ ঘন্টাব্যপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব কামাল নগর এলাকায় এ ঘটনা ঘটে। অবরোধের ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এলাকাবাশী এ ব্যাপাওে অভিযোগ করেন স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও পৌর মেয়র শফিকুল ইসলামকে। বিষয়টি তাদেরকে জানালে তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় এলাকাবাশী মহাসড়ক অবরোধের ডাক দেয়।
এলাকাবাশী জানান, তারা পৌরসভা বরাবর রসুলপুর , কামাল নগর , মোগড়াকুল, পবনকুল, খাদুন মৈকুলীসহ কয়েকটি এলাকায় প্রায় ২ লাখ মানুয়ের বসবাস। স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা অগ্রণী সেচ প্রকল্পের ক্যানেলগুলো ভরাট কওে রাস্তা নির্মান, ...
ভোলায় ২০দিনেও পান্থ হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়নি
বন্ধুদের ফোন, বাড়ির পাশে খেলার মাঠ, পড়ার টেবিলে বইয়ের পাতা, কম্পিউটারের মাউস, ফেসবুক একাউন্ট, শোয়ার ঘরের বিছানা, দামি সানগ্লাস-পারফিউম, বিদেশ যাওয়ার পাসপোর্ট, আলনায় সাজানো সারি সারি জামা-কাপড়, মায়ের মমতা, বাবার ¯েœহ, বোনের ভালোবাসা আর কোন কিছুই পান্থকে ফিরিয়ে আনবেনা না ফেরার দেশ থেকে। এখন সেখানে শুধু কান্না এবং স্মৃতি আর এ নৃশংস হত্যাকান্ডের বিচার দাবিতে বারবার বিবেকের দরজায় আঘাত হানে মানব সভ্যতা। হয়তো সেদিন নরঘাতক পিশাচরা যখন রক্তের হলি খেলায় উল্লাস করছিলো তখন কাতর কন্ঠে নতজানু হয়ে তাদের কাছে প্রানভিক্ষা চেয়েছিল পান্থ। কিন্তু কোন কিছুই তাদের কঠিন হৃদয়কে বিগলিত করতে পারেনি সেদিন। এমন নির্মম, বর্বর অমানবিক হত্যাকান্ডের ঘটনায় পান্থর পবিবারের প্রতিটি মানুষ এখন এক একটি কংক্রিটের দেয়ালে পরিনত হয়েছে। এখন ...
জন্মবার্ষিকীতে নজরুলের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
ফুলে ফুলে ছেয়ে গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি।বিদ্রোহী কবির ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) সমাধিস্থলে ভক্তদের ঢল নেমেছে।
শনিবার সকাল ৭টা থেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ ব্যক্তি পর্যায়ে নজরুলের কবরে ফুল দিয়ে সম্মান জানানো হচ্ছে সাম্যের এই কবিকে।
ফুল দেওয়ার পর সবাই নজরুল চর্চাকে আরো গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বলেন।
নজরুলের কবরে শ্রদ্ধা নিবেদন করেন- আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহববুল আলম হানিফ, ডাকমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অন্যান্যদের মধ্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, কবি পরিবার, যুবলীগ, ছাত্রদল, ছাত্রলীগ, জাতীয় যাদুঘর, ...
কামরানকে চায় না সিলেটের আ’লীগ নেতারা
মেয়র হিসেবে আর কামরানকে দেখতে চান না সিলেট আওয়ামী লীগের অধিকাংশ নেতা। নানা কারণেই স্থানীয় আওয়ামী লীগের একটি শক্তিশালী গ্রুপ কামরানের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। সিসিক নির্বাচনে কামরানের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও মনে প্রাণে তারা কামরানের পক্ষে কাজ করবেন না, সরেজমিনে খোঁজ নিয়ে এমন চিত্রই পাওয়া গেল।
সিলেট আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বাংলানিউজের সঙ্গে আলাপকালে এমন মনোভাবই ব্যক্ত করেন।
কামরানের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, কামরান গত ২০ বছর ধরে মেয়র পদে আছেন। কিন্তু নগরীর বাহ্যিক কোনো উন্নয়ন করতে পারেননি তিনি। সরকারি অর্থ লুটপাট করেছেন। লুটপাটের টাকায় তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। পক্ষান্তরে দলীয় নেতাকর্মীদের দিকে তিনি ফিরেও তাকাননি। পাশাপাশি নেতৃত্ব কুক্ষিগত করে রাখার ...




































